খেলা

শিশুকে বাঁচাতে অলিম্পিক পদক নিলাম!

স্পোর্টস ডেস্ক: মারিয়া আন্দ্রেইজিক দুই সপ্তাহ আগে অলিম্পিকের প্রথম পদক জিতেছেন। জাভেলিন থ্রোয়ে জিতেছেন রৌপ্য। ক্যারিয়ারের প্রথম অর্জন যে কোনও ক্রীড়াবিদের কাছেই মহামূল্যবান।

কিন্তু পোলিশ এই তারকা যখন ৮মাস বয়সী মালিসার মুখখানি দেখলেন, তখন পদকটির জন্য বিন্দুমাত্র টান অনুভব করলেন না। অসুস্থ সেই শিশুর চিকিৎসার্থেই নিলামে তুলেছেন অলিম্পিক পদক।

হৃদপিন্ডের গুরুতর সমস্যায় ভুগছেন মালিসা। তার জরুরি ভিত্তিতে সার্জারির প্রয়োজন। পরিস্থিতি এতই নাজুক যে ইউরোপের বড় বড় অনেক হাসপাতাল এই শিশুটির সার্জারি করতে অনীহা প্রকাশ করেছে। এমন সময়ে তাদের শেষ ভরসা যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টার। জীবন রক্ষাকারী সার্জারিটি তারাই করতে সক্ষম।

কিন্তু সার্জারিটি করতে প্রয়োজন বিপুল অর্থের। প্রায় ৩ লাখ ৮৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ কোটি ২৭ লাখ ১০ হাজার টাকার কিছু বেশি। মালিসার বাবা-মা সেই অর্থ জোগানে অনলাইনেই তহবিল সংগ্রহের কাজটি শুরু করে দিয়েছিলেন।

কিন্তু প্রথম পোস্টের পর অর্থ উত্তোলিত হয় অর্ধেকের মতো।এর পরই জরুরি ভিত্তিতে পোস্ট আপডেট করেন মালিসার বাবা-মা। তখনই সেটি নজরে আসে অলিম্পিক পদক জয়ী মারিয়ার।

সেই পোস্টের পর নিজের প্রথম অলিম্পিক পদক নিলামে তুলতে দ্বিতীয়বার ভাবেননি। নিজের ফেসবুকে পেজে রৌপ্য পদকটি নিলামে তোলার কথা বলে পোস্ট দিয়েছেন। আর সেই অর্থ দিয়ে দেওয়া হয়েছে মালিসার চিকিৎসা ব্যয়ে।

এরপর পোলিশ এক সুপারমার্কেট চেইন সেটি কিনে নিয়েছে ১ লাখ ২৫ হাজার ডলারে। অবশ্য সেটি নিলামে কিনে নিলেও পদকটি আবার মারিয়াকেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

পাকিস্তানের কয়লাখনিতে মিথেন গ্যাস বিস্ফোরণ, নিহত ৩২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লাখনিতে মি...

২০২৭ বিশ্বকাপের ভেন্যু, লোগো ও ব্র্যান্ড উন্মোচন

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

জেলা শিক্ষা কর্মকর্তাদের মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পরীক্ষামূলকভাবে (পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা