খেলা

লেফট ব্যাকে স্বচ্ছন্দ তারিক কাজী

স্পোর্টস ডেস্ক: এএফসি কাপ মিশনটা দারুণভাবে শুরু করেছে বসুন্ধরা কিংস। মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে হারিয়েছে ২-০ গোলে শুরুটা ছিলো দারুণ। তবে গোটা ম্যাচে নজর কেড়েছেন তারিক কাজী। খেলেননি পছন্দের জায়গা রাইটব্যাক পজিশনে, কোচ অস্কার ব্রুজন তাকে নামিয়েছিলেন উল্টোদিকে, লেফটব্যাক পজিশনে।

তবে কোচের আস্থার প্রতিদান দারুণভাবেই দিয়েছেন তারিক। রক্ষণ নিখুঁত রাখতে বড় অবদানই রেখেছেন তিনি। এরপর ম্যাচের প্রতিক্রিয়ায় জানালেন, নতুন পজিশনে খেলতেও অস্বস্তি নেই তার।

দেশের অন্যতম সেরা দুই ফুলব্যাক আছেন দলে। তবে সমস্যাটা হলো বিশ্বনাথ ঘোষ আর তারিক কাজির পছন্দের জায়গাটা একই, রাইটব্যাক পজিশনে। যে কারণে দুজনকে রেখে সেরা একাদশ সাজানোটা কোচ ব্রুজনের কাছে একটা ধাঁধাই হয়ে ছিল।

সেই ধাঁধার সমাধানটা স্প্যানিশ কোচ বের করে আনলেন একটা পরীক্ষা চালিয়ে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ মৌসুমে শেখ জামালের বিপক্ষে ম্যাচেও অবশ্য তাকে এই পজিশনে খেলিয়েছিলেন, এর আগে মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচেও তাকে বদলি হিসেবে আনা হয়েছিল লেফট ব্যাক পজিশনে। এবার এএফসি কাপের মতো বড় মঞ্চেও সে পজিশনেই মাঠে নামান তারিককে।

নিজের ওপর অর্পিত দায়িত্বটা যে ভালোই সামলেছেন তারিক, তার প্রমাণ মিলেছে দলের ক্লিনশিটে। ২-০ গোলের জয়ের পর নিজেও জানালেন, নতুন জায়গাতেও খেলতে সমস্যা নেই তার।

বিপিএলে এই জায়গায় খেলার অভিজ্ঞতাও কাজে দিয়েছে বেশ, মনে করেন তিনি। বললেন, ‘এর আগে বিপিএলেও আমি এই পজিশনে খেলেছি। এখনো অভ্যস্ত হচ্ছি আমি। আজকের দিনটা বেশ ভালো ছিল। নিজেকে বেশ স্বচ্ছন্দ মনে হচ্ছে এই পজিশনে।’

এদিকে নিজেদের পরের ম্যাচে বসুন্ধরা খেলবে ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে। সুনীল ছেত্রীর দল প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের বিপক্ষে হেরেছে সেই ২-০ ব্যবধানেই। বসুন্ধরার বিপক্ষে আগামী ২১ আগস্ট ব্যাঙ্গালুরুর জন্য কার্যত বাঁচামরার লড়াই করবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা