খেলা

প্রথম ম্যাচেই হোঁচট বায়ার্নের

ক্রীড়া ডেস্ক: জার্মান বুন্দেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার মাঠে নামে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষ ছিল বরুসিয়া মোশেনগ্লাডবাখ। পিছিয়ে পরে বাভারিয়ানরা ১-১ গোলে ড্র করেছে ম্যাচটি।

ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় মোশেনগ্লাডবাখ। লার্স স্টিন্ডের বাড়িয়ে দেয়া বল নিয়ে প্লিয়া ঢুকে পড়েন ডি বক্সের মধ্যে। তার সামনে কেবল বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ভুল করেননি প্লিয়া।

অবশ্য বিরতিতে যাওয়ার আগেই সমতা ফেরায় বায়ার্ন। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে জশুয়া কিমিচের বাড়ানো বল বক্সের মধ্যে খুঁজে পায় লেভানডোফস্কির পা। তিনি ডান পায়ের ভলিতে বল জালে জড়ান। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধেও এই সমতা বহাল থাকে। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে বায়ার্ন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা