খেলা

ব্যাটে-বলে ভুতুড়ে রেকর্ড সাকিবের

ক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জল নক্ষত্র। একটা সময় ছিল দলের সর্বেসর্বা ছিলেন তিনি। ব্যাটিং বা বোলিং- উভয় দিকে তিনিই হতেন ম্যাচের সেরা পারফরমার। এখন অনেকটাই বদলে গেছে দৃশ্যপট।

তবে সাকিব পারফর্ম করা বন্ধ করে দিয়েছেন, তা কিন্তু নয়। বরং সাকিবকে ঘিরে পারফরমারের সংখ্যা বেড়েছে অনেক। তাই তো, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচেই ধারাবাহিক অলরাউন্ড পারফরম্যান্স করেও অনেকটা আড়ালে তিনি। আর এই আড়ালে থেকেই অদ্ভুত এক রেকর্ডের মালিক হয়ে গেছেন সাকিব।

চলতি সিরিজের তিন ম্যাচের সাকিবের সংগ্রহ ব্যাট হাতে ৮৮ রান ও বল হাতে তিনটি উইকেট। তিনটি ম্যাচেই ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে রান করেছেন তিনি। বোলিংয়ে এনে দিয়েছেন মহা মূল্যবান ব্রেকথ্রু।

এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে রীতিমতো ভূতুড়ে মিল পরিলক্ষিত হচ্ছে সাকিবের পারফরম্যান্সে। বুধবার (৬ আগস্ট) সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ১৭ বলে ২৬ ও বল হাতে ২২ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। শুক্রবার তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে ১৭ বলে ২৬ ও বল হাতে ২২ রানে ১ উইকেট তার নামের পাশে।

ক্রিকেটের ইতিহাস ও রেকর্ড বলছে, একই দলের বিপক্ষে দুইটি ম্যাচে ঠিক একই পারফরম্যান্স আগে কখনও দেখা যায়নি। যা এবার করলেন সাকিব। ব্যাটিং পারফরম্যান্স আর বোলিং ফিগারের মিলেই অদ্ভুত রেকর্ডটি গড়ে ফেলেছেন সাকিব।

তবে সাকিবের মিল শুধু ব্যাটিংয়ের রান ও বোলিংয়ের উইকেটের সীমাবদ্ধ নয়। শুধু তা হলে তো আর ভুতূড়ে মিলের কথা বলা হতো না। এ দুই ম্যাচের সাকিবের পারফরম্যান্সে রয়েছে আরও অবাক করা সব মিল।

দুই ম্যাচেই সাকিব খেলেছেন ১৭টি বল, দুই ম্যাচেই তার স্ট্রাইকরেট ১৫২.৯৪ এবং দুই ম্যাচেই তিনি হাকিয়েছেন ৪টি করে চার। ব্যাটিংয়ের মিল এখানেই শেষ নয়। দুইটি ম্যাচেই সাকিব আউট হয়েছেন ইনিংসের নবম ওভারে।

বল হাতেও এমন অবাক বিস্ময় রয়েছে সাকিবের পারফরম্যান্সে। দুই ম্যাচেই তিনি খরচ করেছেন ২২ রান, নিয়েছেন একটি উইকেট। স্বাভাবিকভাবেই মিল তাই ইকোনমি রেটেও (৫.৫০)। তবে এসবকে ছাপিয়ে দুই ম্যাচেই সাকিব উইকেট নিয়েছেন নিজের চতুর্থ ও শেষ ওভারের দ্বিতীয় বলটিতে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা