খেলা

করোনা আক্রান্ত ৫ জনের একজন রেমিরো!

স্পোর্টস ডেস্ক:

মরণব্যাধি করোনায় আক্রান্ত স্পেনের শীর্ষ দুটি লিগের ৫ জন খেলোয়াড়। পাঁচ খেলোয়াড়ের শরীরে করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ।

তবে আক্রান্তদের কারও নাম প্রকাশ করা হয়নি। তবে ওই পাঁচ খেলোয়াড়ের একজন যে রিয়াল সোসিয়েদাদের এই গোলকিপার অ্যালেক্স রেমিরো, সেটা তিনি নিজেই ফাঁস করে দিলেন!

স্পেনের একটি টিভি চ্যানেলকে রেমিরো বলেন, 'কিছুদিন ধরে শরীর খারাপ লাগছিল, আবার ঠিক হয়ে যাচ্ছিল। তবে অনুশীলনে যোগ দেয়ার আগে ক্লাবের পক্ষ থেকে করা পরীক্ষায় আমার করোনা পজিটিভ হয়। আমি এখন গৃহবন্দি হয়ে আছি। চিকিৎসকের পরামর্শে সবকিছু করছি। বর্তমানে আমি আইসোলেশনে আছি। আশা করছি, দ্রুতই সুস্থ হয়ে উঠব।'

গত সপ্তাহ থেকে স্পেনের শীর্ষ লিগ ও দ্বিতীয় বিভাগের খেলোয়াড়দের জন্য ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেয়া হয়। জুনের মাঝামাঝি লা লিগা পুনরায় শুরু করার প্রাথমিক ধাপ হিসেবে ক্লাবগুলকে এই অনুমতি দিয়েছে স্প্যানিশ সরকার। তবে ফুটবলারদের মাঝে করোনা সংক্রমণ শুরু হওয়ায় অনুশীলন নিয়ে আবারও হয়তো ভাবতে হচ্ছে লা লিগা কমিটিকে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা