খেলা

বিসিবি'র আর্থিক সহায়তা পাবে ১৬০০ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক:

ঈদুল ফিতরের আগে দেশের ক্রিকেটারদের এককালীন আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের পুরুষ ও নারী ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করে বড় আকারের আর্থিক সহায়তা দেবে বিসিবি।

যারা বোর্ডের চুক্তির বাইরে রয়েছে তেমন প্রায় ১৬০০ খেলোয়াড়কে এই আর্থিক সহায়তা দেয়া হতে পারে। এমনটা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

বিসিবি ইতোমধ্যে পুরুষ ও নারীদের এককালীন আর্থিক সহায়তা দিয়েছে। এছাড়াও চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নিয়মিত বেতন ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের বেতন অব্যাহত রেখেছে বিসিবি। এছাড়া দেশের ৭৬টি ক্লাবকেও সহায়তা দিয়েছে।

নিজাবউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের সভাপতি দেশের প্রথম, বিভাগ ও তৃতীয় বিভাগের খেলোয়াড়দের সহায়তার নির্দেশনা দিয়েছেন। সহায়তার পরিমাণ সীমিত হতে পারে কিন্তু ঈদের আগেই আমরা তা প্রদান করব। আমরা এ নিয়ে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘এর আগে আমরা, প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের সহায়তা দিয়েছিলাম। এবার আমরা সকল পর্যায়ের খেলোয়াড়দের সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা