খেলা

রুবেল-কোহলির দ্বন্দ্ব যখন থেকে শুরু

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশে জাতীয় দলের পেসার রুবেল হোসেন ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির মাঠের দ্বন্দ্ব চোখ এড়ায়নি কারোরই। মাঠে যেন এদের দ্বন্দ্ব লেগেই থাকে।

তবে কবে থেকে কোহলির সাথে রুবেলের এই দ্বন্দ্ব তা জানালেন রুবেল নিজেই। শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে তামিম ইকবালের সঙ্গে কথোপকথনে এই রহস্যের খোলাসা করেন রুবেল।

২০০৮ সালের যুব বিশ্বকাপে প্রথম দেখা রুবেল-কোহলির। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে চলাকালীন ত্রিদেশীয় সিরিজ চলাকালীন রুবেলের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন কোহলি। এরপর থেকেই মাঠের লড়াইয়ে দু'জনের মধ্যে চলে অন্যরকম এক লড়াই। মাঠে অতিরিক্ত স্লেজিং করতেন কোহলি। রুবেল জানান, কোহলির ভেতর তখন থেকেই এমন আগ্রাসী মনোভাব দেখে আসছেন। ডানহাতি এই পেসারের দাবি, বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি স্লেজিং করেন ভারতের এই অধিনায়ক।

রুবেল বলেন, "বিরাট কোহলির সাথে আমি 'অনূর্ধ্ব-১৯' খেলেছি। তখন থেকেই ওর সঙ্গে আমার একটু দ্বন্দ্ব লেগে আছে। অনূর্ধ্ব-১৯-এ ও অনেক বেশি স্লেজিং করতো। হয়তো জাতীয় দলে একটু কমেছে, কিন্তু অনূর্ধ্ব-১৯ এ অনেক স্লেজিং করতো। দক্ষিণ আফ্রিকায় একটা ত্রিদেশীয় সিরিজ ছিল, ও প্রচণ্ড পরিমাণে স্লেজিং করছিলো। যেই ব্যাটিং করছে নামছিল আমাদের তাকেই উল্টা-পাল্টা বলে যাচ্ছিল। তখন ওর সাথে আমার বাজে একটা অঘটন ঘটে।"

রুবেল আরো বলেন, 'ওকে আউট করার পরে, বাজে কথা বলে বসি। সে সময় কোহলি আমার দিকে ব্যাট উল্টো করে ধরে। গালি দিচ্ছিলো, আমি ওর দিকে যাচ্ছিলাম। এটা অনূর্ধ্ব-১৯ এর কথা আরকি। আমি ওর দিকে যাচ্ছিলাম, ও আমার দিকে আসছিলো। এরপর আম্পায়ার এসে জিনিসটার সমাধান করে। ওই থেকেই ওর সঙ্গে আমার দ্বন্দ্ব শুরু হয় আরকি। এরপরে বিশ্বকাপে, জানেনই তো কিরকম স্লেজিং করে। বিশেষ করে আমাদের সাথে। জাতীয় দলের খেলাতেও ওর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। যা মূলত শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ থেকেই।'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা