খেলা

একশ' বলের টুর্নামেন্টে দল কিনতে চান শাহরুখ

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের একশ' বলের টুর্নামেন্ট 'দ্য হানড্রেড'-এ দল কিনতে চান বলিউড তারকা শাহরুখ খান।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আগেই দল কিনেছেন বলিউডের সুপারস্টার ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। ২০১৫ সাল থেকে ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিক তিনি। দক্ষিণ আফ্রিকায় গ্লোবাল টি-টুয়েন্টি লিগেও দল কিনেছিল নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।

এবার নাইট রাইডার্সের চোখ ইংল্যান্ডের দিকে। ইংল্যান্ডে একশ' বলের টুর্নামেন্ট 'দ্য হানড্রেড'-এ দল কিনতে চায় নাইট রাইডার্স।

এ বছর 'দ্য হানড্রেড' এর প্রথম সংস্করণ মাঠে গড়ানোর কথা ছিল। করোনাভাইরাস মহামারিতে গ্রীষ্মের পুরো ইংলিশ ক্রিকেট ভেস্তে গেছে। দ্য হানড্রেড'ও পিছিয়ে গেছে এক বছর।

দ্য হানড্রেডের মতো ব্যয়বহুল টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতি সামাল দিতে হচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে। এমন সময় দল কেনার আগ্রহ দেখিয়েছে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। ইসিবি শুরুতে ব্যক্তিগত মালিকানায় দল দিতে চায়নি। এখন আর্থিক ক্ষতির মুখে পড়ায় সিদ্ধান্ত বদলাতে পারে ক্রিকেট বোর্ড। সেই সুযোগের অপেক্ষায় আছে নাইট রাইডার্স।

নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কর্মকর্তা ভেংকি মাইসর সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, 'আমরাই মনে হয় ক্রিকেটের একমাত্র প্রতিষ্ঠান যারা সবসময় বৈশ্বিক বিনিয়োগের সুযোগের খোঁজ করে যাচ্ছি। বিশ্বের প্রতিটি লিগই নাইট রাইডার্সের গুরুত্ব বুঝে। নাইট রাইডার্স যোগ হলে কী হবে সবাই জানে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা যে কোন লিগে পেশাদারি ব্যবস্থাপনা, বিপণন ও বিশাল ভক্ত যোগ করতে পারি। আর আমরাও নাইট রাইডার্সের পরিধি বৃদ্ধি করতে আগ্রহী।'

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা