খেলা

মুশফিকের ব্যাটের নিলাম শুরু

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিজের প্রিয় ব্যাটটি নিলামে তুলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ‘মিস্টার ডিপেন্ডেবল’ বলে খ্যাত মুশফিকুর রহিম।

শনিবার (৯ মে) রাত দশটায় ‘স্পোর্টস ফর লাইফ’ তাদের ফেসবুক পেজে মুশফিকের ব্যাটটি নিলামে তুলেছে। ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬ লাখ টাকা। আগামী ১৪ মে রাত দশটা পর্যন্ত এই নিলাম চলবে।

মুশফিক বলেছেন, ‘এটি তার সবচেয়ে প্রিয় ব্যাট। এই ব্যাট বিক্রি করে যে টাকা আয় হবে তার সম্পূর্ণ অংশই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।’

মুশফিক যে ব্যাটটি নিলামে বিক্রি করছেন সেই ব্যাট দিয়ে তিনি ২০১৩ সালে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন।

শুধু মুশফিকের ব্যাট নয়, একই সাথে আরো কয়েকজন ক্রিকেটারের স্মারক নিলামে তুলেছে ‘স্পোর্টস ফর লাইফ’।

সম্প্রতি আকবর আলীর নেতৃত্বে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে বাংলাদেশ। এই বিশ্বকাপে উইকেটরক্ষক-ব্যাটসম্যান আকবর আলী যে ব্যাট এবং গ্লাভস দিয়ে খেলেছিলেন তা তিনি নিলামে তুলেছেন। আকবর আলীর ব্যাট ও গ্লাভসের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা।

গত বছর আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এই ম্যাচে শেষদিকে ঝোড়ো হাফ সেঞ্চুরি করে বাংলাদেশকে শিরোপা জিততে সাহায্য করেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সেই ম্যাচে খেলা ব্যাটটি নিলামে তুলেছেন মোসাদ্দেক। এই ব্যাটের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩ লাখ টাকা।

গত বছর ভারত সফরে গিয়ে টি-টোয়েন্টি ম্যাচে ৮১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন নাঈম শেখ। তার সেই ব্যাটটি তিনি নিলামে তুলেছেন। এই ব্যাটের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা।

এছাড়া মাশরাফি বিন মর্তুজার অটোগ্রাফযুক্ত একটি ক্যাপ নিলামে তোলা হয়েছে। এর ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা।

এদিকে, ২০১১ বিশ্বকাপে অংশগ্রহণকারী বাংলাদেশি ক্রিকেটারদের অটোগ্রাফযুক্ত একটি ব্যাট নিলামে তোলা হয়েছে। সেটির ভিত্তিমূল্য ধরা হয়েছে দেড় লক্ষ টাকা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা