খেলা

নিজের বিশ্বরেকর্ডই ভাঙলেন ড্রেসেল ​​​​​​​

ক্রীড়া প্রতিবেদক: টোকিও অলিম্পিকের পুলে ক্যালেব ড্রেসেলের রাজত্ব চলছেই। আরো একটি সোনার পদক ঝুঁলিয়েছেন যুক্তরাষ্ট্রের সাঁতারু। সেটিতে আবার নিজের গড়া বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন নিজেই।

শনিবার (৩১ জুলাই) গেমসের নবম দিনে ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে নেমেছিলেন ড্রেসেল। পুলে ঝড় তুলে গড়েছেন বিশ্বরেকর্ড। যেটি টোকিও আসরে তাকে তৃতীয় সোনার হাসি এনে দিয়েছে। ১০০ মিটার বাটারফ্লাইয়ে বিশ্বরেকর্ড গড়ার পথে ৪৯.৪৫ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেছেন ড্রেসেল। যা ২৪ বর্ষী সাঁতারুর গড়া আগের বিশ্বরেকর্ডের চেয়ে ০.০৫ সেকেন্ড কম সময়।

২০১৯ সালে কোরিয়ায় আগের বিশ্বরেকর্ডটি গড়েছিলেন তিনি, ৪৯.৫০ সেকেন্ড সময় নিয়েছিলেন এই ইভেন্ট শেষ করতে। টোকিওয় ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইল ও ছেলেদের ৪*৪০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও সোনা জিতেছেন ড্রেসেল।

বাটারফ্লাইয়ের এ ইভেন্টে রুপা গেছে হাঙ্গেরির ঝুলিতে, ক্রিস্টোফ মিলাক ৪৯.৬৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন। যিনি ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন এবার, সঙ্গে ১০০ মিটারের হিটে অলিম্পিক রেকর্ড গড়েছিলেন। সুইজারল্যান্ডের নোয়ে পন্তি ৫০.৭৪ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান

দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্র...

আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

দেশের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থা...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, নিষ্পত্তিতে ৬৮ হাজার কোটি টাকা অফার

জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডার এবং ট্যাল্ক উপাদানযুক্ত অন্যান্য পণ্য...

ওপেনএআইয়ের এআই মডেলের ‘সাইবার হামলা’ ঘিরে বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, যার কেন্দ্রে রয়েছে ওপেনএআ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা