খেলা
বিশ্বরেকর্ড গড়ে

সাতারে প্রথম সোনা দক্ষিণ আফ্রিকার ঘরে

স্পোর্টস ডেস্ক: স্বপ্ন নিয়ে টোকিও অলিম্পিকে পাড়ি দিয়ে ছিলেন তিনি। সেই স্বপ্ন অবশেষে হাতে এসে ধরা দিলো। তিনি তাতানা শোয়ানমেকার। তার হাত ধরে টোকিও অলিম্পিকে দক্ষিণ আফ্রিকা প্রথম সোনার দেখা পেলো। সেটাও আবার খুবই সহজে নয়। নারী এই সাঁতারু বিশ্বরেকর্ড গড়ে দেশকে ভাসিয়েছেন উৎসবে।

মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২:১৮.৯৫ টাইমিংয়ে বিশ্বরেকর্ড গড়েছেন শোয়েনমেকার। এমন অর্জনের পর পুলের মধ্যেই বাচ্চাদের মতো কেঁদে ফেলেন এই সাঁতারু। পানি আর চোখের জল একাকার হয়ে যায়।

এর আগে বিশ্বরেকর্ডটি ছিল ডেনমার্কের রিকে মোলার পেদেরসেনের। ৭ বছর আগে ২০১৩ সালে বার্সেলোনায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে রিকে মোলের পেডেরসেন ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে শেষ করেছিলেন ২ মিনিট ১৯.১১ সেকেন্ডে। সেটাকে দুইয়ে ঠেলে তালিকার শীর্ষে উঠে আসেন তাতানা, দক্ষিণ আফ্রিকাকে পাইয়ে দেন সোনার পদক।

শোয়েনমেকার নিঁখুত পারফরম্যান্সে সেই রেকর্ড ভাঙলেন। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বীই ছিলেন যুক্তরাষ্ট্রের। লিলি কিং ২:১৯.৯২ টাইমিংয়ে রৌপ্য আর এনি লেজর ২:২০.৮৪ টাইমিংয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক।

এবারে তার সাঁতারে বিশ্বরেকর্ড গড়ে প্রথম সোনা দক্ষিণ আফ্রিকার ঘরে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা