খেলা

মাবিয়ার দুঃখ বাড়ালো মীরাবাঈ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম সেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। এবার রিও অলিম্পিকের পর টোকিও অলিম্পিকেও ওয়াইল্ড কার্ড পাননি তিনি। কার্ডের জন্য অপেক্ষায় ছিলেন ৫ জুলাই পর্যন্ত । সেই কার্ড না আসায় এখনো মনে কষ্ট মাবিয়ার।

সেই কষ্ট আরও বাড়িয়ে দিলেন ভারতের মণিপুরী ভারোত্তোলক মীরাবাঈ। নানা কারণে মাবিয়া ওয়াইল্ড কার্ড পান না আর ভারতের ভারোত্তোলক অলিম্পিকে রৌপ্য পদক জেতেন।

মীরাবাঈের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ও পরিচয় দীর্ঘদিন থেকেই, ‘আমরা একসঙ্গে সাফ গেমস, এশিয়ান গেমস, বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছি। সে খুবই বিনয়ী ও পরিশ্রমী ভারত্তোলক’ -বলেন মাবিয়া। দুই জন একাধিক গেমসে অংশগ্রহণ করলেও দুই জনের ইভেন্ট অবশ্য ভিন্ন।

অলিম্পিকে রৌপ্য পাওয়ার পর মীরাবাঈয়ের ইন্সট্রাগ্রামে অভিনন্দন জানিয়েছেন মাবিয়া। মীরাবাঈ ব্যস্ততার মধ্যেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে উত্তরও দিয়েছেন তাকে। পরবর্তী গেমসে যাওয়ার আগে অলিম্পিক পদকজয়ী মীরাবাঈয়ের জন্য গিফট নিয়ে অভিনন্দন জানানোর পরিকল্পনা আছে মাবিয়ার।

মীরাবাঈয়ের অলিম্পিক পদক জয়ে মাবিয়ার মিশ্র প্রতিক্রিয়া, ‘আমার পরিচিত একজন অলিম্পিকে পদক পাওয়ায় খুব ভালো লাগছে। পাশাপাশি একটু কষ্ট বাড়িয়েও দিয়েছে। ভারতের ভারত্তোলক অলিম্পিকে পদক পায় আর আমরা খেলতেই পারি না।’

মীরাবাঈয়ের চেয়ে নিজেদের সামর্থ্য খুব বেশি পার্থক্য দেখেন না বাংলাদেশের এই ভারত্তোলক, ‘আমাদের যা মেধা ও যোগ্যতা ওদেরও প্রায় তা-ই। পার্থক্যটা গড়ে দেয় পরিকল্পনা ও অনুশীলনে। আমাদের সম্ভাবনাময় ক্রীড়াবিদদের নিয়ে সেভাবে অনুশীলন হয় না। আর অনুশীলন খাতে সেই রকম কোনো পরিকল্পনাও নেই।’

গত দুই এসএ গেমসে ভারতীয় ভারত্তোলককে হারিয়ে তিনি স্বর্ণ জিতেছিলেন। ভারতীয় নারী ভারত্তোলকরা এখন সাফ, এশিয়ার গণ্ডি পেরিয়ে এখন অলিম্পিক পর্যায়ে। এখানে ভারতের ভারত্তোলন ফেডারেশনের একাগ্রতাকে গুরুত্ব দিচ্ছেন মাবিয়া, ‘একজন খেলোয়াড়ের ওপর আস্থা রাখতে হবে। পারফরম্যান্স সব সময় এক থাকে না। মীরাবাঈয়েরও ক্যারিয়ারে উত্থান-পতন ছিল। এরপরও তার ওপর আস্থা রেখেছে তাদের ফেডারেশন ও অলিম্পিক এর প্রতিদান সে দিল।’

সাফ গণ্ডির বাইরে বড় আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনার ক্ষেত্র সীমিত মনে করেন মাবিয়া, ‘অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথের আগে ৫-৬ মাস ট্রেনিং করে বড় কোনো সাফল্য আশা করা যায় না। ভারত আজ অলিম্পিকে পদক পাচ্ছে ভারোত্তোলনে। কয়দিন পর যদি নেপালও পায় তখন অবাক হবার থাকবে না।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা