খেলা

সৌম্যের অর্ধশতক

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ১৯৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেও টাইগার ওপেনার সৌম্য সরকার।

জিততে হলে রীতিমতো রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। এ ম্যাচেই কি না বাংলাদেশি বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। স্কোর বোর্ডে জমা করেছে ১৯৩ রান। এতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৯৪ রানের।

এই ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে এমন বিশাল রানের লক্ষ্য তাড়া করে টাইগাররা জেতেনি কোনদিন। জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে সর্বোচ্চ ১৬৪ রান টপকিয়ে জিতেছিল ২০১৬ সালে, খুলনায়।

এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে গেলে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড গড়েই জিততে হবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। ওপেনার সৌম্য সরকারের ফিফটিতে জবাবটা ভালোই দিচ্ছে টাইগাররা।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ফিফটি তুলে নেওয়া সৌম্য দ্বিতীয় ম্যাচে সুবিধা করতে পারেননি। সে ম্যাচে বাংলাদেসগ হারে ২৩ রানে। আজ (রোববার) হারারে স্পোর্টস ক্লাব মাঠে আবার হেসেছে সৌম্যর ব্যাট। ৪০ বলে ফিফটি তুলে নিয়ে ব্যাট করছেন তিনি। টি-টোয়েন্টিতে এটি সৌম্যর পঞ্চম অর্ধশতক।

বিশাল রান তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি সফরকারীদের। ওপেনার নাঈম শেখ ফিরেছেন ৩ রান। সাকিব আল হাসানও নিজের ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে আসে ২৫ রান। এই প্রতিবেদন লেখার সময় ১২ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১৬ রান। যেখানে জয়ের জন্য ৪৮ বলে প্রয়োজন ৭৮ রান। সৌম্য ৫২ ও মাহমুদউল্লাহ ২০ রানে ব্যাট করছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা