খেলা

এবার হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে নানা আলোচনা ছিলো আগে থেকেই। অবশেষে আজ (শুক্রবার) বিকালে সাফের দেশগুলোর সাধারণ সম্পাদকদের সঙ্গে ভার্চুয়াল সভায় সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে নতুন মোড় নিলো।

এদিকে আগামী ৩০ আগস্ট থেকে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু স্পন্সর স্বল্পতা ও করোনা পরিস্থিতির কারণে প্রতিযোগিতাটি হচ্ছে না। বাংলাদশে থেকে সরে যাওয়া সাফ ফুটবলের নতুন সময় নির্ধারণ হয়েছে আগামী অক্টোবের প্রথম সপ্তাহে। পাশাপাশি নতুন ভেন্যুর জন্য ভারত ছাড়াও আরও দুটি দেশ মৌখিকভাবে আবেদন করেছে।

করোনার কারণে গত বছর সাফ ফুটবল হতে পারেনি। এবার বাংলাদেশ আয়োজনে অপারগতা প্রকাশ করেছে। তবে সদস্যরা সবাই চাইছে পিছিয়ে হলেও প্রতিযোগিতা যেন মাঠে গড়ায়। তাই সবার সম্মতিতে সাফ পিছিয়ে অক্টোবরে নেওয়া হয়েছে।

নতুন ভেন্যুর জন্য ভারত, নেপাল ও মালদ্বীপ আগ্রহ প্রকাশ করেছে। ভারতে সাফ হলে খেলা হবে কলকাতায়।

তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সাফের সাধারণ সম্পাদক আলোয়ারুল হক হেলাল সভা শেষে গণমাধ্যমকে বলেছেন, ‘সাফের সব দেশই চায় সাফ ফুটবল হোক। আগামী অক্টোবর ফিফা নির্দিষ্ট সময়ে খেলা আয়োজনে সবাই একমত। পাঁচ দেশ নিয়েই লিগ পদ্ধতিতে হবে খেলা। ভেন্যুর জন্য তিনটি দেশের একটিকে বেছে নেওয়া হবে। এরপর সভা করে সবকিছু চূড়ান্ত হবে।’

উল্লেখ্য, ২০১৮ সালে সর্বশেষ সাফ হয়েছিল বাংলাদেশে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ২০২০ সালের সাফের আয়োজক হতে চেয়েছিল বাংলাদেশ। করোনার জন্য গত বছর টুর্নামেন্ট হয়নি। এই বছর টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও করোনা এবং অন্যান্য জটিলতায় বাংলাদেশ স্বাগতিক হিসেবে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা