খেলা

অলিম্পিকে সম্মাননা পেলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ‘অলিম্পিক লরেল’ নামের বিশেষ সম্মাননা পেয়েচেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। অ্যাথলেটদের প্যারেড শুরুর আগে ভার্চুয়ালি তাকে এই সম্মাননা দেয়া হয়।

শুক্রবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হয় আসরটির। ড. ইউনূসের ফেসবুক পোস্টে এ কথা জানা যায়।

খেলাধুলার উন্নয়নের জন্য বিশেষ কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেয়েছেন ইউনূস। পাঁচ বছর আগে ‘অলিম্পিক লরেল’ সম্মাননা দেয়া শুরু করে আইওসি। ২০০৬ সালে ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য কমানোর স্বীকৃতিস্বরূপ নোবেল পান তিনি।

সংস্কৃতি, শিক্ষা ও শান্তিতে প্রচেষ্টার স্বীকৃতি ও ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য এই সম্মাননা দেয়া শুরু করে তারা। ২০১৬ রিও অলিম্পিকে প্রথমবারের মতো এই পুরস্কার দেয়া হয় কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কাইনোকে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা