খেলা

চার চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক: করোনার প্রভাব খেলাধুলায় উপর পড়েছে। এদিকে নতুন মৌসুম শুরু হয়নি। ইউরোপিয়ান ক্লাবগুলোর কেউ কেউ শুরু করেছে প্রাক মৌসুম প্রস্তুতি। লক্ষ্য, সামনের মৌসুমের আগে নিজেদের ঝালিয়ে নেওয়া।

বড় ক্লাবগুলো ঘরোয়া প্রতিযোগিতা তো বটেই, চোখ রাখছে সবচেয়ে মর্যাদার আসর চ্যাম্পিয়নস লিগে। সামনের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু আগে থেকেই ঠিক ছিল, তার সঙ্গে আরও তিন মৌসুমের ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে উয়েফা।

অর্থাৎ আগামী চার বছর চ্যাম্পিয়নস লিগ ফাইনাল কোথায় হবে, নিশ্চিত হয়ে গেছে। সামনের মৌসুম, অর্থাৎ ২০২২ সালে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শিরোপা লড়াইয়ের মঞ্চ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। এই ভেন্যু আগেই চূড়ান্ত ছিল।

এবার ২০২৩ থেকে ২০২৫ সাল- তিন আসরের ফাইনাল ভেন্যু জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা।

আসলে ২০২৩ সালের ফাইনালটাই শুধু ওলটপালট করা হয়েছে। এই আসরের আয়োজক ছিল জার্মানির মিউনিখ। এখন তাদের ২০২৫ সালের আয়োজক বানিয়ে ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক করা হয়েছে ইস্তাম্বুলকে।

তুরস্কের রাজধানীতে গত মৌসুম মানে, ২০২১ সালের ফাইনাল হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়াম থেকে শিরোপা নির্ধারণী ম্যাচ সরিয়ে নেওয়া হয় পোর্তোর এস্তাদিও দু দ্রাগাওয়ে। তাই ২০২৩ সালের ফাইনালের আয়োজক করা হয়েছে ইস্তাম্বুলকে।

২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আগে থেকেই ঠিক করা ছিল। নতুন সূচিতেও ২০২৪ সালের ফাইনালের ভেন্যু ধরে রেখেছে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম। আর ২০২৫ সালের আয়োজক মিউনিখের আলিয়েঞ্জ অ্যারেনা।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু:

২০২২: ক্রেস্তোভস্কি স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ

২০২৩: আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়াম, ইস্তাম্বুল

২০২৪: ওয়েম্বলি স্টেডিয়াম, লন্ডন

২০২৫: আলিয়েঞ্জ অ্যারেনা, মিউনিখ

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা