খেলা

‘আমাকে আর প্রয়োজন নেই'

ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন অনেকদিন আগে। তবে এখনও ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে যাচ্ছেন পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, তাকে যেন ছাড়েনি ভক্ত-সমর্থকরা। তাই এতদিন পরেও মাঠে আফ্রিদি নাম লেখা জার্সি পরে হাজির হন তার ভক্তরা। যেমনটা দেখা গেলো ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে।

শুক্রবার (১৬ জুলাই) রাতে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ইংল্যান্ডকে ৩১ রানে হারিয়েছে পাকিস্তান। ম্যাচটিতে আগে ব্যাট করে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ ২৩২ রান করেছে সফরকারীরা।

এই ম্যাচের আগে আফ্রিদির জার্সি পরা এক নারী দর্শকের ছবি আপলোড করেছেন লন্ডনভিত্তিক পাকিস্তানি সাংবাদিক ইহতিশাম উল হক। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বস (আফ্রিদি), তারা এখনও আপনাকে মিস করে।’

সেই ছবিটি নজরে আসে আফ্রিদিরও। তিনি ছবিটি রিটুইট করে লিখেছেন, ‘ধন্যবাদ। তবে আমার মনে হয়, এখন আর আমাকে প্রয়োজন নেই। অনেক বুম বুম হয়েছে, ৬ উইকেটে ২৩২ রান।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা