খেলা

অধিনায়ক হিসেবে তামিম ভালো করবে: মাশরাফী

ক্রীড়া প্রতিবেদক:

গত রাতে তামিমের সঙ্গে ইন্সটাগ্রামে লাইভে ভক্তদের সঙ্গে কথা বলেন সাবেক টাইগার অধিনায়ক ও নড়াইল -২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা।

এসময় তিনি বলেন, তামিমের মধ্যে নেতৃত্বের গুণাবলি আছে। তার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে।

৪ মে সোমবার রাতে ইনস্টাগ্রামে লাইভে তামিমের সঙ্গে আলাপকালে একথা বলেন ক্রিকেট ইতিহাসে দেশের সেরা এই অধিনায়ক।

মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, "তামিম, তোর মধ্যে অনেক সম্ভাবনা আছে। নেতৃত্বের সব গুণাবলি আছে তোর মধ্যে। দেখবি, অধিনায়ক হিসেবে তুই ভালো করবি। তোর হাতে ভালো অস্ত্র (ক্রিকেটার) আছে। আল্লাহর উপর বিশ্বাস রাখ, দেখবি তোর অধিনায়কত্বে দল অনেক সফলতা অর্জন করবে।"

তিনি আরো বলেন, "তামিম, তুই কিন্তু আগে অধিনায়কত্ব নিতে চাইতি না। যেহেতু বিসিবিকে তোকে দায়িত্ব দিয়েছে, তুইও গ্রহণ করেছিস। দেখবি ভালো কিছুই হবে। শ্রীলঙ্কা সফরে তুই অধিনায়কত্ব সেভাবে গ্রহণ করিসনি। সিরিজটা ভালো যায়নি। যা হওয়ার হয়েছে। সামনে ভালো কিছুই অপেক্ষা করছে। মনোবল হারাবি না। তুই যেভাবে মনে করবি দল সফল হবে সেভাবেই সিদ্ধান্ত নিবি। সাকিব, মুশফিক, রিয়াদ ওরা আছে। ওদের কাছ থেকে পরামর্শ নিবি। দেখবি সবকিছু সহজ হয়ে যাবে। তোর জন্য শুভকামনা।"

এপ্রিলে পাকিস্তান সফরের মাধ্যমে পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব শুরু হওয়ার কথা ছিল তামিমের। কিন্তু করোনাভাইরাসের কারণে আপাতত ক্রিকেট বন্ধ। তাই তামিমের অপেক্ষাও বেড়েছে। সবকিছু ঠিক থাকলে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তামিমের অধিনায়কত্বে খেলতে দেখা যাবে বাংলাদেশ দলকে।

বাংলাদেশে এ ট্রেন্ড শুরু করেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল ও উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

দ্বিতীয় দিনে রবিবার রাতে ইন্সটাগ্রামে লাইভে ভক্তদের সঙ্গে আড্ডা দেন দুই টাইগার অধিনায়ক তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা