খেলা

৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পেল ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:

ভারতের অস্ট্রেলিয়া সফরের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

চলতি বছর অস্ট্রেলিয়া সফরে আসার কথা রয়েছে ভারতের। যদি করোনা ভাইরাসের কারণে ভারত এই সফরে আসতে না পারে তবে এই সিরিজের ক্ষতিপূরণ হিসেবে মোট ২০০ মিলিয়ন মার্কিন ডলারের অগ্রিম হিসেবে এই অর্থ পেল অস্ট্রেলিয়া।

‘দি সিডনি মর্নিং হেরাল্ড’ এর রিপোর্ট অনুযায়ী কমনওয়েলথ ব্যাংকের মাধ্যমে এই ঋনের অর্থ ক্রিকেট অস্ট্রেলিয়া ইতোমধ্যে হাতে পেয়েছে।

আর এর মধ্যে দিয়ে এটা গভর্নিং বডির নেয়া সিদ্ধান্ত অনুযায়ী বোর্ডের খরচ কমাতে গত মাসে বোর্ডের ৮০ভাগ স্টাফকে বাধ্যতামূল ছুটি দেওয়াকে প্রশ্নবিদ্ধ করছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন যে করোনায় এই রকম পরিস্থিতি চলতে থাকলে আগামী জুনের মধ্যে ২০০ স্টাফকে ছুটি না দিয়ে ২০ শতাংশ খরচ কমানো না যায় তবে আগমী আগস্টে বোর্ডের সকল অর্থ শেষ হয়ে যাবে। যার কারণে সিএ’র ৩ মিলিয়র ডলার বেঁচে গিয়েছে।

কিন্তু ৫০ মিলিয়ন ঋণ নিশ্চিতের ফলে এই কর্মী ছাঁটাইটা এখন প্রশ্নের মধ্যে পড়ে গেছে।

রিপোর্টে বলা হয়েছে, রবার্টস নিজেই এখনও ৮০ শতাংশ বেতন পাচ্ছেন এবং তিনি রাষ্ট্রীয় সমিতিগুলোকে প্রস্তাব দিয়েছেন সিএ থেকে অনুদানের ২৫ শতাংশ যেন কমিয়ে ফেলা হয়। ভারত যদি অস্ট্রেলিয়া সফরে না আসে তবে সিএ’র ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতি হতে পারে।

অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বোর্ডের সভাপতি সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন, আগামী সপ্তাহের প্রথম দিকে খেলার আর্থিক অবস্থান বিষয়ে একটি সভা ডেকেছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা