খেলা

৭৬টি ক্রিকেট ক্লাবকে বিসিবি বসের উপহার

স্পোর্টস ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে 'ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)'এর মাধ্যমে ৭৬টি ক্রিকেট ক্লাবকে উপহার সামগ্রী পাঠালেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

রবিবার (৩ মে) অসহায় মানুষকে সহায়তার অংশ হিসেবে এই উপহার সামগ্রী দেন বিসিবি বস।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, খাদ্য সামগ্রী এবং সাবানসহ একেকটি প্যাকেট আজ সিসিডিএম’র কাছ হস্তান্তর করা হয়। সিসিডিএম প্যাকেটগুলো বিভিন্ন ক্লাবে বিতরণ করে দেয়।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিশ (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন এমন তথ্য জানিয়েছেন।

উপহার প্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রিমিয়ার ক্রিকেট লিগের ১২টি ক্লাব, প্রথম বিভাগ লিগের ২০টি ক্লাব, দ্বিতীয় বিভাগ লিগের ২০টি ক্লাব ও তৃতীয় বিভাগ লিগের ২৪টি ক্লাবসহ, মোট ৭৬টি ক্রিকেট ক্লাবের অফিস স্টাফ-টিম বয় ও অন্য কর্মচারীরা।

আলী হোসেন জানান, ঢাকার মোট ৭৬টি ক্লাবের অফিস স্টাফ-কর্মচারী-টিম বয়-ম্যাসাজ ম্যানদের জন্য উপহার সামগ্রী পাঠানো হয়েছে। প্রতিটি ক্লাবে ৩০টি করে প্যাকেট পাঠানো হয়েছে। সেখানে চাল, ডাল, আটা, তেল, পেয়াজ, মরিচ ও সাবানসহ প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।

এর আগে, পুরুষ ও নারী ক্রিকেটারদের এককালীন আর্থিক সহায়তার পাশাপাশি অসহায়-দুস্থ পরিবারদের সহায়তা করেছে বিসিবি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা