খেলা
শ্বাসরুদ্ধকর টাইব্রেকার

ফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক: শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জিতে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনাল গড়ায় টাইব্রেকারে। ১-১ গোলে ড্র হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে যায় খেলা। কোপার চলতি আসরের নিয়মানুযায়ী অতিরিক্ত সময় খেলা হয়নি।

বুধবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলাটি শুরু হয়। শেষ হয় ১-১ গোলে। শুরুর বাঁশি বাজার তখনো ৭ মিনিটও যায়নি। কলম্বিয়ার পেনাল্টি এরিয়াতে মেসির পাস যায় মার্টিনেজের কাছে। বল পেয়ে মার্টিনেজ লক্ষ্যভেদ করতে ভুল করেননি। ফাইনালের পথে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটের সময় লুউইস দিয়াজের গোলে সমতা নিয়ে আসে কলম্বিয়া।

মার্টিনেজকে দিয়ে গোল করিয়ে এক অনন্য রেকর্ডে নাম লেখান মেসি। এই নিয়ে কোপার চলতি আসরে এটি মেসির পঞ্চম অ্যাসিস্ট। এর আগে কোনো ফুটবলার ৪টির বেশি অ্যাসিস্ট করেননি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা