খেলা

ইংল্যান্ড দলে করোনার হানা

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সীমিত পরিসরের সিরিজ শুরুর আগে ব্রিস্টলে কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাত সদস্য। তাদের মধ্যে রয়েছেন তিন ক্রিকেটার ও চার স্টাফ।

স্বাগতিক শিবিরে করোনা হানা দেওয়ায় নতুন করে স্কোয়াড সাজাতে হচ্ছে। আজ বিকেলেই নতুন স্কোয়াড ঘোষণা করবে ইংল্যান্ড। দলে ফেরা বেন স্টোকস ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন তা নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (ইসিবি) ক্রিকেট বোর্ড। সাতজন কোভিড পজিটিভ হওয়ায় তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে। ৪ জুলাই থেকে তাদের আইসোলেশন শুরু হচ্ছে।

দলে যারা নতুন করে আসছেন তাদের ও সাপোর্টিং স্টাফদের পিসিআর টেস্ট করানো হবে। সকল প্রক্রিয়া মেনে তাদের দলের সঙ্গে যুক্ত করা হবে।

ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন গণমাধ্যমে পাঠানো বার্তায় বলেন, ‘ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার যে শঙ্কা করা হচ্ছে আমরা তাতে সতর্ক। আমরা আমাদের সুরক্ষা বলয় নিয়ে সচেতন এবং আরও জোরদার করার চেষ্টা চালাচ্ছি। ১৪ মাস ধরে ক্রিকেটার, স্টাফরা নিজেদের নিয়ন্ত্রণে রাখছে। সামনে তাদের আরও সচেতন থাকতে হবে।’

ইংল্যান্ড ও পাকিস্তান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। ৮ জুলাই সিরিজের প্রথম ওয়ানডে হবে কার্ডিফে। পরের দুইটি ওয়ানডে হবে ১০ ও ১৩ জুলাই। তিনটি টি-টোয়েন্টি হবে ১৬, ১৮ ও ২০ জুলাই।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা