খেলা

গোল্ডেন বুট পাওয়ার পথে মেসি

স্পোর্টস ডেস্ক: অনেক দিন হলো কোনো ট্রফি জয়ের স্বাদ পায়নি আর্জেন্টিনা। তবে এবার আশা জাগাচ্ছে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। আর এরই সঙ্গে লাতিন আমেরিকার এই প্রতিযোগিতায় গোল্ডেন বুট প্রাপ্তির দিকে সবার ওপরেই আছেন!

আগামী বুধবার (৭ জুলাই) আর্জেন্টিনা সেমিফাইনালে খেলবে কলম্বিয়ার বিপক্ষে। সেই ম্যাচের আগে মেসির গোল সংখ্যা চারটি।

ছয়বারের ব্যালনডিঅর জয়ী ফুটবলার মেসির কাছাকাছি আছেন আরও ১০জন। তবে তাদের সবারই গোল সংখ্যা ২টি করে। এর মধ্যে ব্রাজিলের তারকা নেইমার, মেসির সতীর্থ পাপু গোমেজ ও লওতারো মার্টিনেজে, পেরুর আন্দ্রে কারিল্লো ও লাপাদুলা অন্যতম।

মেসি যদি আরও চারটি গোল করতে পারেন তাহলে কোপাতে সর্বোচ্চ গোলদাতার আসনে অন্যদের সঙ্গে তার নামও থাকবে। যেখানে আর্জেন্টিনার নর্বেতো মেন্দেজ ও ব্রাজিলের জিজিনহো আছেন ১৭ গোল নিয়ে।

শেষমেষ যদি মেসির গোলসংখ্যা সবার ওপরে থাকে তাহলে প্রথমবারের মতো কোপাতে গোল্ডেন বুট জেতার অনন্য কীর্তি গড়বেন এই তারকা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা