খেলা

৮২ বছরের রেকর্ড ভেঙে নকআউট পর্বে ইতালি

স্পোর্টস ডেস্ক: ইতালির সমর্থকদের খুব ভয় পাইয়ে দিয়েছিল অস্ট্রিয়া। দলটি শুরু থেকে দাপট দেখালেও শেষ পর্যন্ত জয় ধরা দিয়েছে ইতালিকেই। এর মধ্য দিয়ে ৮২ বছরের রেকর্ড ভেঙেছে তারা।

অতিরিক্ত সময়ের দুই গোলে অস্ট্রিয়ার হার নিশ্চিত করার পাশাপাশি ৮২ বছর পুরনো একটি রেকর্ড ভেঙে ইউরো কাপের শেষ আটেও উঠেছে আজ্জুরিরা।
শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় ম্যাচে ইতালি ২-১ গোলে জয়ের দেখা পেয়েছে। এটি ইউরোয় মানচিনির দলের টানা চতুর্থ জয়। এর আগে ২০০০ ইউরোয় ইতালি টানা এত ম্যাচ জিতেছিল।

এই নিয়ে টানা ৩১ ম্যাচে অপরাজিত আছে ইতালিয়ানরা। এর আগে ইতালি ১৯৩৫ থেকে ১৯৩৯ সালের মধ্যকার সময়ে ৩০ ম্যাচ অপরাজিত ছিল। ফলে নিজেদের গড়া ৮২ বছরের পুরনো রেকর্ড ভেঙেছে টুর্নামেন্টের ফেভারিট দলটি। তবে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড অবশ্য ব্রাজিল আর স্পেনের দখলে। দুই দলই সমান ৩৫টি ম্যাচ অপরাজিত ছিল। আর্জেন্টিনা ৩১ ম্যাচ জিতেছে। অর্থাৎ আজকের জয়ে আর্জেন্টিনার রেকর্ড স্পর্শ করলো ইতালি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা