খেলা

পর্তুগালের জালে একহালি গোল জার্মানির

স্পোর্টস ডেস্ক: তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি চলতি আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে ৪-২ গোলে হারিয়েছে তারা।

আলিয়াঞ্জ এরেনায় হওয়া ম্যাচে পর্তুগালের খেলোয়াড়রা প্রতিপক্ষের চেয়ে বেশি গোল করেন। কিন্তু হারার কারণ ‘আত্মঘাতী’। প্রথমার্ধে হওয়া তিন গোলের তিনটিই ছিল তিন পর্তুগিজ খেলোয়াড়ের। দুইটিই ছিল আত্মঘাতী। ফলে ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নদের। পরে দ্বিতীয়ার্ধেও হয়েছে সমান তিন গোল। যেখানে দুই গোল করে ম্যাচের ফল নিজেদের পক্ষে করে নিয়েছে জার্মানি।

ম্যাচে এক গোল ও এক এসিস্ট করে ৪-২ গোলে পরাজয়ের সাক্ষী হতে হয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। সবমিলিয়ে ম্যাচের ছয় গোলের মধ্যে চারটিই ছিল পর্তুগালের খেলোয়াড়দের। কিন্তু সেই চার গোলের দুইটি আবার নিজেদের জালেই ঢুকিয়েছেন রুবেন ডিয়াজ ও রাফায়েল গুইরেইরো। যে কারণে দ্বিতীয়ার্ধে জার্মানির দুই খেলোয়াড় গোল করেও, তারা ম্যাচটি জিতেছে ৪-২ গোলের ব্যবধানে। জার্মানির পক্ষে গোল দুইটি করেছেন কাই হাভার্জ ও রবিন গোসেনস।

২০১৪ সালের বিশ্বকাপে পর্তুগাল ৪ গোল হজম করেছিল জার্মানির কাছেই। সেদিন জার্মানি জিতে ৪-০ গোলে। আজকের জয়ের সুবাদে পর্তুগালের বিপক্ষে ২১ বছর ধরে অপরাজিত থাকল জার্মানি। দুই দলের মুখোমুখি লড়াইয়ে পর্তুগালের সবশেষ জয় ছিল ২০০০ সালে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা