খেলা

স্কটল্যান্ডে হোঁচট খেলো ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠ ওয়েম্বলিতে স্কটল্যান্ডের বিপক্ষে হোঁচট খেতে হয়েছে ইংলিশদের। সবাই ধরেই নেয়ছিল ইংল্যান্ডের কাছে পাত্তা পাবে না স্কটল্যান্ড। কিন্তু মাঠে দেখা গেল ভিন্ন চিত্র। শুক্রবার দিবাগত রাতে ওয়েম্বলিতে ইংল্যান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছে স্কটিশরা। দারুণ খেলে ইংল্যান্ডের কাছ থেকে আদায় করে নিয়েছে ১ পয়েন্ট।

যদিও নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা বাড়াতে এই ম্যাচে জেতাটা জরুরি ছিল তাদের। কিন্তু ১ পয়েন্ট পেয়ে হিসাবের খাতা খুলেছে তারা। অন্যদিকে আগের ম্যাচে জয় পাওয়া ইংল্যান্ড এই ম্যাচ জিতলে শেষ ষোলো নিশ্চিত হতো। কিন্তু এখন অপেক্ষার পালা বাড়লো। তাদের মোট পয়েন্ট হয়েছে ৪। তারা আছে দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে চেকপ্রজাতন্ত্র আছে শীর্ষে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের যে একাদশ খেলেছিল সেখানে আজ দুটি পরিবর্তন আনেন গ্যারেথ সাউথগেট। শুরুর একাদশে আসেন রিচ জেমস ও লুক শ। অন্যদিকে স্কটল্যান্ড চার পরিবর্তন নিয়ে মাঠে নামে।

প্রথমার্ধে স্কটল্যান্ডের চেয়ে গোলের বেশি সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। দুর্ভাগ্য তাদের। নতুবা ২০ মিনিটের মাথায় জন স্টোনের নেওয়া হেড বার কাঁপিয়ে ফিরে আসতো না। বিরতির আগে স্কটল্যান্ডের স্টিফেন ও’ডনেলের ভলি গোললাইনের ওপর থেকে ফিরিয়ে দেন ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড।

দ্বিতীয়ার্ধেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। চলে গোল মিসের মহড়া। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্কটল্যান্ড। আর চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে ইংল্যান্ড।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা