খেলা

জার্মানির আত্মঘাতি গোলে ফ্রান্সের জয়

সান নিউজ ডেস্ক: দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও জার্মানির লড়াই। তাতে উত্তাপ ছড়াচ্ছিল আগে থেকেই। ফ্রান্স-জার্মানি ম্যাচ মাঠের লড়াইয়েও জমে উঠেছিল। এমবাপের গতির কাছে জার্মান ডিফেন্সকে দিতে হলো বড় পরীক্ষা। কিন্তু ফ্রান্সের রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি জোয়াকিম লো শিষ্যরা।

শেষ পর্যন্ত ম্যাট হুমালসের একমাত্র আত্মঘাতী গোলই গড়ে দিয়েছে জার্মানি-ফ্রান্স ম্যাচের ভাগ্য। বুধবার (১৬ জুন) রাতে ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

ম্যাচের ২০ মিনিটের সময় এমবাপেকে উদ্দেশ্য করে জার্মানির ডি বক্সের ভেতরেই বল বাড়িয়েছিলেন হার্নান্দেজ। ওই বল ক্লিয়ার করতে যান হুমালেস। কিন্তু বল গোলপোস্টের উপর দিয়ে না পাঠিয়ে জড়িয়ে ফেলেন নিজেদের জালে। শেষ পর্যন্ত ওই গোলের ব্যবধানেই হারে ফ্রান্স।

পরে অবশ্য আরও দুই বার বল জার্মানির জালে জড়িয়েছিলেন এমবাপে ও করিম বেনজেমা। কিন্তু দুইবারই গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। ৬৬ মিনিটে প্রায় একক নৈপুণ্যে জার্মানির তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান এমবাপে।

কিন্তু তার আগেই অফসাইটের পতাকা তুলেন লাইন্সম্যান। এরপর ম্যাচের নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে গোল করেন বেনজেমাও। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন পর কোনো বড় টুর্নামেন্টে ফেরার প্রথম ম্যাচেই গোলের আনন্দে মেতে উঠেন তিনি।

কিন্তু খানিক বাদেই ভিএআরের সহযোগিতায় রেফারি গোল বাতিলের সিদ্ধান্ত জানান। পুরো ম্যাচে ফ্রান্সের সঙ্গে পাল্লা দিয়ে খেললেও তাদের ডিফেন্সে এসে কেমন যেন খেই হারিয়েছে জার্মানি। ভারানেদের রক্ষণ দেয়াল ভেদ করতে ব্যর্থ হয়েছেন থমাস মুলাররা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা