খেলা

রাতে ওমান বনাম বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে মঙ্গলবার রাত ১১টায় ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল।

এই ম্যাচে শক্তির দিক দিয়ে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে ওমান। তারপরও নিজেদের সেরাটা দিয়ে অসম প্রতিপক্ষের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা তপু বর্মণদের।

গ্রুপে দ্বিতীয় স্থানে ওমান, হেরেছে শুধু কাতারের কাছে। পয়েন্ট টেবিলেও কাতারের পর তাদের অবস্থান। অন্যদিকে বাংলাদেশের অবস্থান তলানিতে। প্রাপ্তি বলতে দুই ড্র।

কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার আগে দলের প্রত্যাশার কথা শুনিয়ে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বলেন, ওমান সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। তাদের শক্তি ও দুর্বলতা আমাদের জানা; আমরা তাদের কীভাবে আটকাব, তাদের বিপক্ষে কীভাবে আক্রমণ করব, এগুলো নিয়ে অনেক কাজ করেছি। এছাড়া আগেও খেলেছি তাদের বিপক্ষে।

এই ডিফেন্ডার আরও বলেন, আমার মনে হয়- দলীয়ভাবে যদি ভালো পারফর্ম করতে পারি, অবশ্যই তাদের থেকে ১ পয়েন্ট নিতে পারব। যেহেতু এটা আমাদের বাছাইয়ের শেষ ম্যাচ, আপনারা দোয়া করবেন, যাতে আমরা ভালো একটা ফল পেতে পারি।

আগের লেগে ওমানের বিপক্ষে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে বিপলু আহমেদ গোল করেছিলেন। এবার অবশ্য কার্ড সমস্যার কারণে খেলতে পারছেন না তিনি। তবে দলের প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি।

বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান জিকো ( গোলরক্ষক ), তপু বর্মণ ( অধিনায়ক ), রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রিমন হোসেন, তারিক কাজী, মানিক মোল্লা, মোঃ আব্দুল্লাহ, রাকিব হোসেন, মোঃ ইব্রাহিম ও মতিন মিয়া।
ইয়াসিন আরাফাত, রিমন, আব্দুল্লাহ

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা