খেলা

বাংলাদেশকে উড়িয়ে বড় জয় ওমানের

সান নিউজ ডেস্ক: বিশ্বকাপ-২০২২ ও এশিয়ান কাপ-২০২৩ এর বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ওমানের কাছে ৩–০ গোলে হেরেছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ জুন) কাতারের দোহায় খেলতে নামে বাংলাদেশ-ওমান। যেখানে প্রথম লেগে ওমানের কাছে ৪-১ গোলে হেরেছিল জেমি ডের দল।

বাংলাদেশ ৮ ম্যাচের ৬টিতে হেরেছে। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের তলানিতে থেকে বাছাই শেষ করল তারা। ৮ ম্যাচে ৭ জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে থেকে বাছাই শেষ করল আসছে বিশ্বকাপের স্বাগতিক কাতার। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ওমান। ৭ পয়েন্ট নিয়ে ভারত তৃতীয় ও ৬ পয়েন্ট নিয়ে আফগানিস্তান চতুর্থ।

এশিয়ান কাপের বাছাইয়ের পরের ধাপে খেলতে হলে দলকে পেরুতে হবে প্লে-অফের বৈতরণী। ২০১৮ বিশ্বকাপ ও ২০১৯ এশিয়ান কাপের বাছাইয়ে যেটি পেরুতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। সেবার ভুটানের কাছে হেরে ১৬ মাসের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে গিয়েছিল নির্বাসনে।

আজ ২২তম মিনিটে গোছালো আক্রমণে এগিয়ে যায় ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০৪ ধাপ এগিয়ে থাকা ওমান। সতীর্থের থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে খালিদ আল হাজরির বাড়ানো আড়াআড়ি ক্রস গোলমুখে পেয়ে টোকায় জিকোকে পরাস্ত করেন মোহাম্মদ আল গাফরি।

বিরতির পর ৬০তম মিনিটে সতীর্থের কাটব্যাক একজনের পা হয়ে পাওয়ার পর ডি-বক্সে ফাঁকায় থাকা আল হাজরি নিখুঁত শটে আল হাজরি ব্যবধান দ্বিগুণ করেন।

৮০তম মিনিটের গোলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। আব্দুল আজিজের পাস ধরে সুলাইমান আল আকবারি ছোট করে বাড়ান আল হাজরিকে। আগে জিকো পোস্ট ছেড়ে বেরিয়ে যাওয়ায় অনায়াসে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা