খেলা

সাকিব সুজনের ধাওয়া-পাল্টা ধাওয়া

স্পোর্টস ডেস্ক: মাঠে ক্ষিপ্ত হয়ে ভেঙেছেন স্টাম্প তাও একটু আগেই। মেজাজ এমনিতেই হয়ে ছিল চড়া সাকিব আল হাসানের। ড্রেসিং রুমে যাওয়ার পথে তিনি আরও একবার ক্ষিপ্ত হলেন। তার সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের।

ছবিতে দেখা গেছে সাকিব আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন সুজনকে। আবাহনী কোচও ক্ষিপ্ত হয়ে ছুটে যেতে চাচ্ছেন সাকিবের দিকে। যদিও ঘটনা থেমে গেছে এতটুকুতেই। ঘটেনি গায়ে হাত দেওয়ার মতো অপ্রীতিকর ঘটনা।

মোহামেডানে সাকিবের সতীর্থ শামসুর রহমান শুভ ও বেশ কয়েকজন স্টাফ মিলে শান্ত করেন সুজনকে। সাকিবকেও ঠাণ্ডা করেন অন্য স্টাফরা।

ব্যাট হাতে সময়টা সাকিবের একদমই ভালো যাচ্ছে না। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ছয় ম্যাচের দুটিতেই আউট হয়েছেন শূন্য রানে। ফিফটি করতে পারেননি একটিতেও।

শুক্রবার আবাহনীর বিপক্ষে ম্যাচে মাঠেই মেজাজ হারিয়েছেন সাকিব আল হাসান। তবে ব্যাটিং নয়, বোলিংয়ের সময়।

আবাহনীর বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন সাকিব। ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে এসে মেজাজ হারিয়ে স্টাম্প ভাঙেন তিনি।

মূলত ওভারের এক বল বাকি থাকতে খেলা শেষ করে দেওয়ায় ক্ষিপ্ত হন সাকিব। তুলে ফেলেন স্টাম্প।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা