খেলা

স্ট্যাম্প উড়িয়ে আম্পায়ারকে মারতে গেলেন সাকিব!

স্পোর্টস ডেস্ক: একটি অনাকাঙ্খিত ঘটনার জন্ম দিলেন সাকিব আল হাসান। এবার শুধু অপরাধই করেননি, মাঠে ক্রিকেটের জঘন্য ঘটনা ঘটালেন। তেড়েফুড়ে গেলেন আম্পায়ারকে মারতে! রাগে স্টাম্পে লাথি মারতেও পিছু পা হননি। অকথ্য ভাষায় গালিগালাজও করলেন।

ওটাই একমাত্র ঘটনা নয়। মিরপুরে বৃষ্টি ও বাতাসের কারণে আম্পায়াররা যখন কভার আনার ডাক দেন তখন আবার মেজাজ হারান সাকিব। এবার তেড়েফুড়ে গিয়ে তিন স্টাম্প তুলে ছুঁড়ে ফেলেন। রাগ তখনও কমেনি সাকিবের। আম্পায়ারের সঙ্গে ঔদ্বত্যপূর্ণ আচরণ করতেই থাকেন।

ছুটে যান মাঠের বাইরের রিজার্ভ আম্পায়ারের দিকেও। সেখানে আবাহনীর কোচ খালেদ মাহমুদের সঙ্গে দূর থেকেই চিৎকার চেঁচামেচি হয় তার।

মিরপুরে আবাহনী ও মোহামেডানের ম্যাচে ঘটে এমন ঘটনা।

মোহামেডানের দেওয়া ১৪৬ রানের জবাবে তখন ব্যাটিং করছিল আবাহনী। ৫.৫ ওভারে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে শিরোপা প্রত্যাশিরা। বৃষ্টি আইনে মোহামেডান ১৫ রানে এগিয়ে। বৃষ্টিতে খেলা না হলে আবাহনীকে হারায় মোহামেডান।

তবুও মেজাজ হারালেন সাকিব। ক্ষেপে তিন স্টাম্প তুলে মাটিতে আছাড় দেন। এর আগের ওভারে নিজের বোলিংয়ে আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমকে এলবিডব্লিউ আবেদনে সাড়া না দেওয়ায় স্টাম্পে লাথি মেরে আম্পায়ারের দিকে তেড়ে যান। রাগান্বিত হয়ে তাকে কথাও বলতে দেখা যায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা