খেলা

বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় পয়েন্ট বাংলাদেশের

সান নিউজ ডেস্ক: খেলা ৮৩ মিনিট পর্যন্ত ছিল ১-০ গোলে এগিয়েছিল আফগানিস্তান। দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোছানো খেলায় আকাঙ্ক্ষিত গোলে সমতায় ফিরে বাংলাদেশ। তপু বর্মনের গোলেই হার ঠেকায় বাংলাদেশ।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট পেল বাংলাদেশ। এর আগে ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট পেয়েছিল।

কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে তপু বর্মন ৮৪ মিনিটে এসে গোল শোধ করেন। এই গোলেই ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল জামাল ভূঁইয়ারা।

৫০ গজ দূরে ফ্রি কিক পায় বাংলাদেশ। অধিনায়ক জামালের নেওয়া ফ্রি কিক বক্সের মধ্যে কয়েক দফা ঘুরে তপু বর্মণের কাছে আসে। তপু বর্মণকে বাধা দিচ্ছিলেন আফগান ডিফেন্ডার। তপু সুন্দরভাবে বল নিয়ন্ত্রণ করে শরীর ঘুরিয়ে গোলে শট নেন। আফগান গোলরক্ষক কেবল তাকিয়েই ছিলেন। তার আর কিছুই করার ছিল না। এর মিনিট চারেক আগে এক লম্বা পাস পান বদলি ফুটবলার আব্দুল্লাহ। তার নেওয়া শট গোলরক্ষকের পায়ে লেগে প্রতিহত হয়।

এর আগে, প্রথমার্ধে দারুণ খেলে বাংলাদেশ। তবে গোলের দেখা পায়নি। প্রথমার্ধে দুই দলই গোল বঞ্চিত থাকে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। আম্রেদিন শারেফির গোলে এগিয়ে যায় আফগানরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা