খেলা

মোহামেডানের অধিনায়ক হলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলবেন সাকিব আল হাসান- এ কথা সবারই জানা।

এবার জানা গেল, দলটির অধিনায়কও হয়েছেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্বেই এবারের লিগে খেলবে মোহামেডান।

শুক্রবার এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মোহামেডান কর্তৃপক্ষ।

শনিবার (২৯ মে) রাজধানীর এক হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানে এবারের লিগে মোহামেডানের জার্সি উন্মোচন করা হবে। সেই সঙ্গে সাকিবের অধিনায়কতত্বের বিষয়টিও ঘোষণা দেওয়া হবে।

এবারের ডিপিএলে শক্তিশালী দল তৈরি করেছেন মোহামেডান। নিজেদের গৌরব ও ঐতিহ্য ফিরে পেতে আত্মপ্রত্যয়ী তারা।

দলটিতে সাকিব ছাড়াও রয়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি ও অলরাউন্ডার শুভগত হোম এবং ব্যাটসম্যান শামসুর রহমান শুভ। আর মোহামেডানের পরিচিত মুখ নাদিফ চৌধুরী, ইরফান শুক্কুর, মাহমুদুল হাসান লিমন এবং আব্দুল মজিদরা তো আছেনই ।

দলটির ভারপ্রাপ্ত কোচ হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা মেহরাব হোসেন অপি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা