সারাদেশ

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

ভোলা প্রতিনিধি

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালের পার্শ্ববর্তী একটি ৭ তলা ভবনের বাইরের সাইডে রঙের কাজ করার সময় নিচে পড়ে মোঃ মামুন মীর (২৮) নামে এক রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে এঘটনা ঘটে। নিহত মামুন মীর ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ শাজাহান মীরের মেঝো ছেলে।

স্থানীয় থানা পুলিশ ও প্রতক্ষর্দশী নেছার উল্লাহ মীর জানান, ওইদিন সকাল সাড়ে ১১টার দিকে একটি ৭ তলা ভবনের বাইরের সাইডে রঙের কাজ করার সময় অসতর্কতাবশত রশি ছিড়ে নিচে পাকা রাস্তার উপর পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার পর দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এমন মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

কলাবাগান থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়ে থানা একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের মধ্যে শীর্ষে ঢাবি

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্কোপাস-ইনডেক্...

ভিকারুননিসায় পাসের হার ৯৪ শতাংশ, জিপিএ-৫ গতবারের চেয়ে অর্ধেক কম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের...

পত্নীতলায় শত্রুতার জেরে আমন ধানে বিষ প্রয়োগের অভিযোগ

নওগাঁর পত্নীতলা উপজেলায় চরম শত্রুতার জেরে সাত বিঘা...

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা