খেলা

করোনা আক্রান্ত ইমরুল-তুষার

ক্রীড়া প্রতিবেদক : হাতে সময় নেই। ৩১ মে শুরু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। গত মার্চে স্থগিতের পর ফের মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। কিন্তু তার আগে জৈব সুরক্ষা বলয় তৈরি করতে গিয়েই কতো যে সমস্যায় পড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিলছে ক্রিকেটারদের করোনা আক্রান্তের খবর। এবার পজিটিভ হলেন দুই তারকা ক্রিকেটার ইমরুল কায়েস ও তুষার ইমরান।

শনিবার (২৯ মে) বিসিবির মেডিকেল বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘গতকাল আমরা ৩৩১ জনের করোনা পরীক্ষার নমুনা নিয়েছিলাম। সেখানে ৫ জনের পরীক্ষার ফল পজেটিভ এসেছে। এর মধ্যে দুজন ক্রিকেটার আছেন, একজন ইমরুল কায়েস আরেকজন তুষার ইমরান। বাকি তিনজন ক্লাব কর্মকর্তা। আজ আবার তাদের পরীক্ষা করা হবে।’

এর আগে নমুনা দেওয়া ঢাকা লিগের ২৬৯ জন খেলোয়াড় ও কর্মকর্তার মধ্যে আক্রান্ত হয়েছেন ৯ জন। তবে একদিন আগেই ফের তাদের দ্বিতীয় পরীক্ষা করা হয়। সে পরীক্ষার ফলে সবাই নেগেটিভ প্রমাণিত হয়েছেন।

লিগ শুরুর আগে ক্রিকেটারদের করোনা পরীক্ষা নিয়ে বিসিবির মেডিক্যাল বিভাগ জানিয়েছে, ‘এর বাইরে আমরা আজ অফিশিয়াল করোনা পরীক্ষার নমুনা নিচ্ছি। এই পরীক্ষায় যারা নেগেটিভ আসবেন, তারা হোটেলে জৈব সুরক্ষা বলয়ের ভিতর প্রবেশ করবেন। নমুনা নেওয়া নেওয়াদের মধ্যে খেলোয়াড় ছাড়াও ম্যাচ অফিশিয়াল এবং শ্রীলঙ্কার বিপক্ষে খেলা জাতীয় দলের ক্রিকেটাররা রয়েছেন।’

২০২০ সালের ১৫ মার্চ করোনাভাইরাসের আতঙ্ক মাথায় নিয়ে বেশ ঘটা করে শুরু হয় ডিপিএল ২০১৯-২০ মৌসুমের খেলা। কিন্তু করোনার কারণে এক রাউন্ড পর ঘোষণা আসে স্থগিত রাখা হয় টুর্নামেন্ট।

৩১ মে থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের এই মর্যাদাপূর্ণ আসর। খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তার আগে ২৯ মে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবে দলগুলো। সুরক্ষা বলয়ের জন্য চারটি হোটেল নির্ধারণ করা হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল, আমার-ই, ওয়েস্টিন ও ফোর পয়েন্টস বাই শেরাটনে থাকবেন ক্রিকেটার-কর্মকর্তারা।

সান নিউজ/এসএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা