খেলা

২৪ দিনের কোয়ারিন্টিন হচ্ছেন কোহলিরা

স্পোর্টস ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। এই শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যু ইংল্যান্ড। তারপর স্বাগতিক ইংলিশদের বিপক্ষে ক্রিকেট সিরিজ খেলবে ক্যাপ্টেন বিরাট কোহলির দল।

নতুন এ মিশনকে সামনে রেখে জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে যাচ্ছেন বিরাট কোহলিরা। দেশের মাটিতে তারা কোয়ারেন্টিনে থাকবেন ১৪ দিন। আর ইংল্যান্ডে পৌঁছে তাদের হোটেলবন্দি থাকতে হবে ১০ দিন। সব মিলিয়ে দেশে-বিদেশে ২৪ দিনের কোয়ারেন্টিনে বন্দী থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের।

ভারতীয় ক্রিকেটারদের কোয়ারেন্টিন শুরু হচ্ছে বুধবার থেকে। দলের যারা মুম্বাই আছেন তাদের কোয়ারেন্টিন শুরু হবে আগামী সোমবার থেকে। তবে তার আগে ক্রিকেটারদের থাকতে হবে হোম কোয়ারেন্টিনে।

হোটেলে ওঠার আগে করোনা টেস্টে উত্তীর্ণ হতে হবে ক্রিকেটারদের। ইংল্যান্ডের ফ্লাইট ধরার আগেও হবে কোভিড-১৯ পরীক্ষা। করোনা টেস্ট হবে কয়েক দফায়।

২ জুন চার্টার্ড ফ্লাইটে মুম্বাই থেকে সাউদ্যাম্পটনে যাবে কোহলিরা। এখানেই ১৮ জুন থেকে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

অবশ্য সাউদ্যাম্পটনে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকাকালে নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে মাস দেড়েকের বিরতি দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্ট মাঠে গড়াবে ৪ আগস্ট।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

মাদারীপুরে ৩ শীর্ষ মানবপাচারকারী গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন শীর্ষ মানবপাচারকারীকে গ্রেপ্ত...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান

মেয়াদোত্তীর্ণ টমেটো সস বিক্রির জন্য সংরক্ষণ এবং চাল ও গো-খাদ্যের মূল্যতালিকায়...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা