খেলা

রোনালদোর নতুন রেকর্ড সেঞ্চুরি 

স্পোর্টস ডেস্ক : নতুন এক রেকর্ড স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাসের হয়ে করলেন গোলের সেঞ্চুরি। সিআর সেভেনের সঙ্গে মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়ালেন জিয়ানলুইজি বুফন। রুখে দিলেন প্রতিপক্ষের একটি পেনাল্টি।

দুই ফুটবল কিংবদন্তির নৈপুণ্যে জুভেন্টাস ৩-১ গোলের জয় নিয়ে ফিরল সাসুলোর মাঠ থেকে। এ জয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল জুভ শিবির।

চলতি মৌসুম শেষে জুভেন্টাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন ৪৩ বছরের বুফন। তার আগে দলকে যেন ইউরোপ সেরাদের আসরে পৌঁছে দিতে চান বর্ষীয়ান এ গোলরক্ষক। তাই তো প্রথমার্ধে নেওয়া ডোমেনিকো বেরার্ডির পেনাল্টি ফিরিয়ে দেন দাপটে সঙ্গে। প্রতিপক্ষকে লিড নেওয়ার কোনো সুযোগই দেননি।

আদ্রিয়েন র‌্যাবিয়ট প্রথমে লিড এনে দেন জুভেন্টাসকে। পরে প্রথমার্ধের শেষ মিনিটে জুভেন্টাসের হয়ে শততম গোলের দেখা পেয়ে যান পঞ্চমবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো। জিয়াকোম্বো রাসপাদোরি একটি গোল শোধ করেন স্বাগতিকদের হয়ে। দ্বিতীয়ার্ধে জুভেন্টাসকে তৃতীয় গোল উপহার দেন পাওলো দিবালা।

ইতালিয়ান লিগ সেরি এ’র গত নবমবারের চ্যাম্পিয়নরা এবার শিরোপা হাতছাড়া করেছে ইন্টার মিলানের কাছে। কোচ আন্দ্রেয়া পিরলোর অধীনে থাকা দলটি যে রীতিমতো এখন লিগে ধুকছে। দুই ম্যাচ হাতে রেখে এখন রয়েছে পঞ্চম স্থানে।

চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে শনিবার হারাতে হবে। সঙ্গে জুভেন্টাসকে ২৩ মে জিততে হবে বলোনা মাঠে। আর আটালান্টা, এসি মিলান অথবা নাপোলির পয়েন্ট হারানোর প্রত্যাশায় থাকতে হবে। তবেই জুভেন্টাস জায়গা করে নিতে পারবে চ্যাম্পিয়নস লিগে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ক্যাম্প শুরু, নেই রোনালদো

নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা