খেলা

ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য প্রার্থনা রাবাদার 

স্পোর্টস ডেস্ক:পবিত্র রমজান মাসে ইসরাইলি দখলদার বাহিনীর নির্মমতার শিকার ফিলিস্তিনের জনগণ।

সোমবার ভোরে পবিত্র আল-আকসা মসজিদে ঢুকে তাণ্ডব চালানোর পর সন্ধ্যায় গাজার বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

এতে এখন পর্যন্ত ৩৬ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত কমপক্ষে আড়াইশ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে আল-জাজিরাকে জানায়, সোমবার থেকে এ পর্যন্ত নিহত ৩৬ জনের মধ্যে ১০ জনই শিশু।

মঙ্গলবার মধ্যরাতে তেল আল-হাওয়া এলাকায় একটি ভবনে ইসরাইলের বিমান হামলায় চারমাসের অন্তঃসত্ত্বা নারী ও তার চার বছর বয়সী শিশু সন্তান নিহত হয়। তার পাশেই হামলায় ভবন ধসে আরও তিন নারী নিহত হন।

ফিলিস্তিনে এমন ধ্বংসযজ্ঞ চালানো ইসরাইলিদের প্রতি নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশ। পশ্চিমা বিশ্ব অনেকটা নীরব থাকলেও মানবতার প্রশ্নে নীরব নেই ভিন্ন ধর্মাবলম্বী অনেকেই।

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা খ্রিস্টান ধর্মাবলম্বী হয়েও ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য প্রার্থনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ‘প্রে ফর প্যালেস্টাইন’ হ্যাশট্যাগ দিয়ে ফিলিস্তিনকে সমর্থন জানিয়েছেন তিনি।

বর্তমানে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে পেস আক্রমণের সেরা অস্ত্র এই রাবাদা।২৫ বছর বয়সেই দেশের হয়ে ৪৫ টেস্ট, ৭৭ ওয়ানডে আর ২৬ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন ডানহাতি এই পেসার।

সান‌নিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা