খেলা

ঢাকা লিগের না পিএসএল 

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান। ভারত থেকে ফেরায় বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন টাইগার অলরাউন্ডার।

আইপিএলের পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার কথা ছিল সাকিবের। তবে এই টুর্নামেন্টের পরিবর্তে দেশের ঘরোয়া টুর্নামেন্টের আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলতে চান সাকিব।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের বরাত দিয়ে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের তরিকুল ইসলাম টিটো জানিয়েছেন, নিষেধাজ্ঞার কারণে ২০১৯-২০ মৌসুমে ডিপিএলের কোন দলেই ছিলেন না সাকিব।

তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় ডিপিএল খেলতে চান বাঁহাতি অলরাউন্ডার। সকল নিয়ম মেনে সাকিবকে দলে নিতে চায় মোহামেডান। এজন্য ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।

তরিকুল ইসলাম টিটো বলেন, ‘আমরা সাকিবের স্বাক্ষরিত একটি চিঠি সিসিডিএম বরাবর দাখিল করেছি। যেখানে বলা আছে সাকিব মোহামেডানের হয়ে এবার ডিপিএলে অংশ নিতে চান।’

করোনাভাইরাসের কারণে গতবছর ডিপিএল মাঠে গড়ালেও এক রাউন্ড পর স্থগিত হয়ে যায়। এরপর চলতি মাসের শুরুতে এই টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও সেটি সম্ভব হয়নি। পরে সিসিডিএম থেকে জানানো হয়, এ মাসের ৩১ তারিখ থেকে শুরু হবে টুর্নামেন্টের বাকি অংশ। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার আর পঞ্চাশ ওভারে নয়, আসর বসবে কুড়ি ওভারের ফরম্যাটে।

২০১৯-২০ মৌসুমে মোহামেডানের অধিনায়কের দায়িত্ব পড়েছিল বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের কাঁধে। তবে এবার আর মাঠে নামার সুযোগ নেই রাজ্জাকের। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব নিয়ে ক্রিকেট ছেড়েছেন তিনি।

রাজ্জাকের পরিবর্তে সাকিবকে দলে চাইছে মোহামেডান। সাকিবও খেলার বিষয়ে সম্মতি জানিয়েছেন। এজন্য আগামী ২ জুন থেকে শুরু হতে যাওয়া পিএসএলের বাকি অংশে খেলার সুযোগ পেলেও সেটি ছাড়তে রাজি সাকিব।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা