খেলা

ফিলিস্তিনিদের প্রতি চিলির ফুটবল ক্লাবের সংহতি

ক্রীড়া ডেস্ক: আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলায় সমালোচনার ঝড় উঠেছে মুসলিম বিশ্বে।

নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি এবার সংহতি জানালো চিলির এক ফুটবল ক্লাব।

জর্ডানি বার্তা সংস্থা রয়া নিউজ বলেছেন, চিলিয়ান লিগের ম্যাচ শুরুর আগে ফুটবলাররা কুফিয়া পরে মাঠে নামেন। ফিলিস্তিনি সংকট নিয়ে দলটি কেবল চিলিতেই নয়, দক্ষিণ আমেরিকা জুড়ে সরব।

সম্প্রতি একটি গ্রাম থেকে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করা নিয়ে শবে কদরেও জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর চড়াও হয়েছে ইসরাইলি পুলিশ।

শুক্রবার (৭ মে) জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ চত্বর ও এর আশে-পাশের এলাকায় ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে এ পর্যন্ত ১৮৪ জন আহত হয়েছে। তার মধ্যে ৬ জন ইসরায়েলি পুলিশও রয়েছে।

ফিলিস্তিন রেড ক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করেছে। খবর আল জাজিরার।

শুক্রবার জুমাতুল বিদা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনি আল আকসা মসজিদে জড়ো হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ মসজিদের বাইরে জেরুজালেমে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে সম্প্রতি সেখানে ইহুদীদের বসতি স্থাপন করার বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

হঠাৎ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ ও ময়লা পানি ছিটিয়ে তাদের ওপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এতে সংঘর্ষ বেধে যায়। ইসরায়েলি পুলিশ গণগ্রেপ্তার শুরু করে। মসজিদের ভেতরে ঢুকেও তারা টিয়ার শেল নিক্ষেপ করে ও ধরপাকড় করে।

সাননিউজ/এএমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা