খেলা

আফ্রিদির ব্যতিক্রমী সহায়তার প্রস্তাব

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই প্রাণঘাতী করোনার থেকে রেহায় পায়নি পাকিস্তানও। করোনার কারণে মূলত দেশটির খেটে খাওয়া মানুষ পড়েছে মহা বিপদে। করোনায় এই কর্মহীন মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। অসহায় মানুষ গুলোর সহায়তার জন্য নিয়েছেন এক অভিনব উদ্যোগ।

সাবেক এই ক্রিকেটারের এখনও আকাশছোঁয়া জনপ্রিয়তা। পাকিস্তান তো বটেই পুরো ক্রিকেটবিশ্বের দর্শকদের মনে স্থান করে আছেন সাবেক এই অলরাউন্ডার। অনেক বড় বড় ব্র্যান্ড তার ইমেজ ব্যবহার করে বাণিজ্যিকভাবে লাভবান হয়েছে। বিজ্ঞাপন করে এখনও বিপুল অংকের অর্থ আয় করেন আফ্রিদি। তবে এবার আর টাকা চান না পাকিস্তানের সাবেক অল-রাউন্ডারের। তার করোনা ত্রাণ তহবিলে অর্থ দিলে বিনামূল্যে সেই প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। রাস্তাঘাট-দোকানপাট বন্ধ থাকায় তাদের আয় বন্ধ হয়ে গেছে। তাদের বেঁচে থাকাই এখন কঠিন। এই মানুষগুলোর পেছনে বিশ্বের অনেক নামীদামি ক্রীড়া ব্যক্তিত্ব দাঁড়িয়েছেন। শহিদ আফ্রিদিও নিজের ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন। কিন্তু এটা তো একজন ব্যক্তির পক্ষে বহন করা সম্ভব নয়। তাই আফ্রিদি আহ্বান জানিয়েছেন সাহায্যের।

টুইটারে এক ভিডিও পোস্ট করে আফ্রিদি নিজেই ঘোষণা দিয়েছেন, বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ চালিয়ে যাবেন তিনি। তবে এর বিনিময়ে তাকে যে অর্থ দেওয়া হবে তা যাবে বিভিন্ন ত্রাণ তহবিল ও রেশনের ব্যবস্থা করার জন্য, যাতে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষজন উপকৃত হয়।

উল্লেখ্য, এখন গোটা বিশ্বে ১৯ লাখ ৯৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজারের বেশি। প্রতি মুহূর্তেই বাড়ছে এই আক্রান্ত ও মৃতের সংখ্যা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা