খেলা

মায়ের নতুন প্রেমকে নেইমারের শুভকামনা

স্পোর্টস ডেস্ক:

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। দারুণ পারফর্মেন্সের কারণে কিছু দিন পর পরই খবরের শিরোনাম হন এই বিশ্বসেরা ফরোয়ার্ড। কিন্তু এবার এই ফুটবলার খবরের শিরোনাম হয়েছেন তার মায়ের কারণে।

নেইমারের মা নাদিন গন্সালভেস প্রেমে পড়েছেন। মায়ের প্রেমিকের নাম থিয়াগো রামোস। বয়সে নেইমারের চেয়ে ৬ বছরের ছোট থিয়াগো এক সময় ফুটবলও খেলতেন। তবে বর্তমানে তিনি এখন ফ্রি ফায়ার দলের এক গেমার ও মডেল।

পিএসজি তারকা নেইমারের মা নাদিন ও থিয়াগোর নতুন সম্পর্ককে অনুমোদন দিয়েছেন। খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ জনপ্রিয় গণমাধ্যম মার্কা।

৫২ বছর বয়সী নাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে জানিয়ে দিয়েছেন, ২২ বছর বয়সী এক তরুণের সঙ্গে তার ডেটিংয়ে কথা।

বয়সে ছোট হলেও পিএসজি তারকা নেইমার অনুমোদন দিয়েছেন তার মা নাদিন ও থিয়াগোর নতুন সম্পর্ককে।

নিজের ইন্সটাগ্রামে ২৮ বছর বয়সী সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড মায়ের নতুন সম্পর্ককে শুভকামনা জানিয়ে লেখেন, ‘সুখী হও মা, তোমাকে ভালোবাসি।' সঙ্গে পোস্টের উপরে জুড়ে দেন একটি ‘লাভ ইমোজি’ও।

নেইমারের পিতার সঙ্গে নাদিনের ২৫ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে ২০১৬ সালে। এরপর থেকে একাই ছিলেন নেইমারের মা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা