খেলা

এবার হুইলচেয়ার ক্রিকেট দল পেল বিসিবির অনুদান

ক্রীড়া প্রতিবেদক:

করোনার এই সংকটময় মুহূর্তে হুইলচেয়ার ক্রিকেট দলের ২২ খেলোয়াড়কে বিসিবি আর্থিক অনুদান দেবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)?

বিসিবি এরইমধ্যেই জাতীয় দল, প্রথম শ্রেণির ক্রিকেটার, জাতীয় নারী দল, বোর্ডের স্টাফদের জন্য অনুদানের ব্যবস্থা করেছে।

হুইলচেয়ার ক্রিকেট দলের ২২ জন খেলোয়াড়কে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হচ্ছে বলে জানালেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এরইমধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এতে অনুমোদনও দিয়েছেন।

এমন খবর শুনে বেশ খুশি হুইলচেয়ার ক্রিকেট দলের সদস্যরা। দলটির অধিনায়ক মোহাম্মদ মহসিন বলেন, আমাদের ২২ জনকে ১০ হাজার করে টাকা দেয়া হচ্ছে। এখনো অর্থ হাতে পাইনি তবে আশা করছি দ্রুতই পেয়ে যাব। ইউনুস স্যার আমাদের এই সহায়তায় এগিয়ে এসেছেন। অনেক উপকার হয়েছে আমাদের জন্য। এখন আমরা চলতে পারব কয়েকদিন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা