খেলা

বীমার আওতায় এলেন বিশ্বকাপজয়ী যুবারা 

স্পোর্টস ডেস্ক:

চলতি বছরের ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে বাংলাদেশের যুবারা। এবার সেই দলের ক্রিকেটারদের স্বাস্থ্য ও জীবন বীমা করিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপাজয়ীদের বীমার আওতাভুক্ত করল বিসিবি।

এতদিন বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকাভুক্ত থাকা ক্রিকেটারদের পাশাপাশি চুক্তিভুক্ত প্রথম শ্রেণির ক্রিকেটাররাই বীমা সুবিধা পেতেন।

তবে আকবর আলীরা এই তালিকায় যুক্ত হওয়ার মাধ্যমে দেশে প্রথমবারের মতো বয়সভিত্তিক দলের ক্রিকেটাররাও এই বীমার আওতাভুক্ত হলেন।

টাইগার যুবাদের বীমার বিষয়টি নিশ্চিত করে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান খালেদ মাহমুদ সুজন বলেন, এমন কিন্তু হতে পারতো যে ওরা চ্যাম্পিয়নই হয়নি। সে ক্ষেত্রে দলটির কারো কারো বীমার আওতায় আসার সুযোগ থাকতো। কারণ তখন হয়তো এদের মধ্যে চার-পাঁচ জন প্রথম শ্রেণির ক্রিকেটের চুক্তিতে চলে আসতো। তখন ওদের ইনস্যুরেন্স হতো। তবে হ্যাঁ, বয়সভিত্তিক দলের সবার বীমা করানোর ঘটনা বাংলাদেশ এবারই প্রথম।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা