খেলা

দ্বিতীয় সন্তানের নাম জানালেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্ব তটস্থ হলেও বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের ঘরে খুশির জোয়ার। কেননা মাহমুদউল্লাহ রিয়াদ ও জান্নাতুল কাওসার মিষ্টির কোল জুড়ে এসেছে তাদের দ্বিতীয় সন্তান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নিজের ফেসবুক পেজে ভক্তদের কাছে পুত্র সন্তানের নাম প্রকাশ করেছেন মাহমুদউল্লাহ। নাম রাখা হয়েছে ‘মোহাম্মদ জুয়াইদ উল্লাহ মায়েদ’। সেই সঙ্গে তিনি আল্লাহকে শুকরিয়া জানিয়ে ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ জাতীয় দলের দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ গত ৬ এপ্রিল পুত্র সন্তানের বাবা হন। সে সময় সন্তান এবং স্ত্রী দু’জনেই ভালো আছেন বলে জানান তিনি।

২০১১ সালে জান্নাতুল কাওসার মিষ্টির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ টি-টুয়েন্টি দলের অধিনায়ক। ২০১২ সালে প্রথম পুত্র সন্তানের বাবা হন মাহমুদউল্লাহ।

বর্তমানে পরিবারকে পুরো সময় দিচ্ছেন মাহমুদউল্লাহ। কেননা করোনাভাইরাসের কারণে সবধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা