খেলা

বিপিএল খেলতে গেইল ঢাকায়

স্পোর্টস ডেস্ব:

বিপিএল এ অংশ নিতে এখন ঢাকায় ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। আজ সকালে গেইলের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মিডিয়া ম্যানেজার আহমেদ রাকিব জানিয়েছিলেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৬ তারিখেই ঢাকায় আসছেন গেইল। আগামীকাল মঙ্গলবার রাজশাহী রয়্যালসের বিপক্ষে দলের হয়ে মাঠে নামবেন তিনি।

এ ম্যাচে গেইলকে দেখা যাবে কিনা প্রশ্নের উত্তরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মিডিয়া ম্যানেজার জানান, এটা আসলে বলা যাবে না। কারণ এটা সম্পূর্ণ দায়িত্ব টিম ম্যানেজমেন্টের উপর। তারাই ঠিক করবেন একাদশ।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে বিদেশিদের মধ্যে সবার আগে গেইলকে দলে টেনেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে গেইলের বিপিএলে আসা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলা শেষে সংবাদমাধ্যমকে গেইল জানিয়েছিলেন, তিনি নিজেই জানেন না কীভাবে বিপিএলের ড্রাফটে তার নাম উঠেছে! সেই অনিশ্চিয়তা কাটিয়ে ক্রিস গেইল নিজেই নিশ্চিত করেছিলেন তিনি বাংলাদেশে আসছেন। অবশেষে এসে পৌঁছালেন তিনি।

বিপিএলে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন ক্রিস গেইল। ৩৮ ম্যাচে গেইল করেছেন ১,৩৩৮ রান। প্রতিযোগিতাটির সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি তার নামের পাশে।

হাঁকিয়েছেন ১২০টি ছক্কা। এবারও তার থেকে এমন কিছুরই প্রত্যাশা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা