খেলা

নিজেই জানেন না তার কতোগুলো সন্তান!

ক্রীড়া ডেস্ক : একজন বাবা জানেন না তার কতগুলো সন্তান আছে? অবিশ্বাস্য হলেও ঘটনা সত্য এবং এমন একজনের সঙ্গে এই ঘটনার যোগসূত্র, যার নাম শুনলেই সবাই চোখ কপালে তুলবেন। তিনি আর কেউ নন, ফুবলের অবিসংবাদিত কিংবদন্তি পেলে। ব্রাজিলিয়ান কালো মানিক।

তার স্ত্রীর সংখ্যা তিনটি। এছাড়া পরকীয়া করেছেন অসংখ্য। যে কারণে নিজের সন্তানের সংখ্যাই জানেন না এই ব্রাজিলিয়ান গ্রেট ফুটবলার।

জীবন সায়াহ্নে এসে এমন চাঞ্চল্যকর স্বীকারোক্তি নিজেই করলেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। স্বীকার করে নিলেন, নিজের তিন স্ত্রী ছাড়াও বহু বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তার। বান্ধবীদের সঙ্গে তার বহু সন্তানেরও জন্ম হয়েছে। সব মিলিয়ে তার নিজের সন্তানের সংখ্যা কত? সেটাই জানেন না পেলে।

সম্প্রতি পেলেকে নিয়ে একটি ডকুমেন্টরি প্রকাশ করা হয়েছে। সেখানেই এসব চাঞ্চল্যকর দাবি করতে শোনা গেছে তিনটি বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে।

তিনি নিজেই সেই ডকুমেন্টারিতে বলেছেন, ‘তার স্ত্রী তিনজন। তিনটি বিয়ে করার পরও বহু বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। যাদের অনেকের গর্ভেই সন্তানের জন্ম হয়েছে।’

এসব কিছু প্রথমে নাকি জানতেই পারেননি পেলে। ফুটবল সম্রাট নিজেই জানিয়েছেন সেটা যে, একাধিক সন্তানের সঙ্গে তার পরিচয় হয় অনেক পর। তবে, সব মিলিয়ে কতগুলি সন্তান আছে, সে হিসেব পেলের কাছে নেই। যদিও পেলের দাবি, তার এই বিবাহ বহির্ভূত সম্পর্কগুলির ব্যাপারে সবকিছুই তার স্ত্রীরা জানতেন। কারও কাছে কোনও কিছুই তিনি গোপন করেননি।

প্রসঙ্গতঃ ১৯৬৬ সালে রোজমেরিকে প্রথম বিয়ে করেন পেলে। দ্বিতীয় বিয়ে হয় ১৯৯৪ সালে অ্যাজিরিয়া নামে এক মডেলের সঙ্গে। প্রথম দুই স্ত্রীর গর্ভে পেলের সন্তানের সংখ্যা পাঁচ। ২০০৮ সালে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ৭৫ বছর বয়সে এসে ২০১৬ সালে শেষবার বিয়ে করেন ফুটবল সম্রাট।

এবার বিয়ে করেন ৫০ বছরের মডেল অভিনেত্রী মারসিয়া আওকিকে। সব মিলে স্বীকৃতভাবে ৭ জন সন্তান রয়েছেন পেলের। এতদিন পর ফুটবল সম্রাট নিজে ফাঁস করলেন এই ৭ জনের বাইরে আরও বেশ কয়েকজন সন্তান তার আছে। তবে, সেটা ঠিক কতজন তা জানেন না তিনি। শেষ বয়সে পেলের এই ‘সাফ কথা’ নিয়ে এরইমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা