খেলা

লাৎসিওকে হারিয়ে কোয়ার্টারে এক পা বায়ার্নের

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বটা ঠিক যেভাবে শেষ করেছিল বায়ার্ন মিউনিখ, রাউন্ড অব ১৬ এর খেলাও ঠিক সেখান থেকেই শুরু করেছে তারা। লাৎসিওকে তাদেরই ঘরের মাঠে ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছে বাভারিয়ানরা। আর এদিন নামের পাশে একটি গোল যোগ করে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন রবার্ট লেভান্ডোফস্কি।

মঙ্গলবার রাতে ইতালির এস্তাদিও অলিম্পিয়াকোতে লাৎসিওকে ম্যাচের শুরু থেকেই চেপে ধরে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। রবার্ট লেভান্ডোফস্কি, লেরয় সানে আর জামাল মুসিয়ালা বায়ার্নের হয়ে একটি করে গোল করে আর বাকি একটি আসে আকার্বির আত্মঘাতী গোল থেকে। লাৎসিওর হয়ে একমাত্র গোলটি আসে হোয়াকিন কোররেয়ার কাছ থেকে।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বায়ার্নের গতিময় ফুটবলের চাপে কোণঠাসা হয়ে পড়ে লাৎসিও। খেলা শুরুর মাত্র ৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন রবার্ট লেভান্ডোফস্কি। এটি চ্যাম্পিয়নস লিগে লেভান্ডোফস্কির ৭২তম গোল। এই গোলের মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন কিংবদন্তি স্প্যানিশ স্ট্রাইকার রাউল গঞ্জালেজকে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে লেভান্ডোফস্কির চেয়ে বেশি গোল আছে কেবল লিওনেল মেসি (১১৯) এবং ক্রিস্টিয়ানো রোনালদোর (১৩৪)।

খেলার ৯ মিনিটে মাথায় এগিয়ে যাওয়ার মিনিট খানেকের ভেতরেও ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। লেয়ন গোরেৎজেকার পাস ডি-বক্সের মাথায় পেয়ে নিচু শটে বাঁ দিকের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন মুসিয়ালা। চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বে ১৭ বছর ৩৬৩ দিন বয়সী এই মিডফিল্ডারের চেয়ে কম বয়সে গোল দিয়েছেন কেবল বোয়ান ক্রকিচ (১৭ বছর ২১৭ দিন)।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান ৩-০ করেন লেরয় সানে। আলফোন্সো ডেভিসের নেওয়া দুর্দান্ত শট লাৎসিও গোলরক্ষক রেইনা ফিরিয়ে দিলে বল পেয়ে যান সানে। আর সেখান থেকেই গোল করে ব্যবধান ৩-০ করেন সানে।

বিরতির পর মাঠে ফিরেই ব্যবধান ৪-০ করে বাভারিয়ানরা। তবে এবার আত্মঘাতি গোলে ব্যবধান বাড়ায় বায়ার্ন। লাৎসিও ডিফেন্ডার আকার্বি দলকে বাঁচাতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল পাঠিয়ে দেন। এর মিনিট দুই পরে ম্যাচের ৪৯তম মিনিটের মাথায় গোল করে ব্যবধান কমান কমান কোররেয়া। শেষ পর্যন্ত ওই ৪-১ ব্যবধানের জয় নিয়েই কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখে বায়ার্ন মিউনিখ।

শেষ ১৬'র ফিরতি লেগের খেলা আগামি ১৭ মার্চ বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা