খেলা

টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের দিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনটা টাইগারদের জন্যে মোটেও ভালো ছিল না। আজকের বিষয়টা এমন ছিলো যে হারলে হোয়াইটওয়াশ, জিতলে সিরিজ ড্র করার সুযোগ। এমন সমীকরণের ম্যাচে ব্যাটিংয়ে নেমে বিপর্যয় হয় বাংলাদেশ দলের শীর্ষ ব্যাটসম্যানদের।

ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১১ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। আর ৭১ রানের মাথায় হারায় ৪ উইকেট। দলীয় ৭১ রানে সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ ও তামিম ইকবালের উইকেট হারিয়ে ফলোঅনের দুশ্চিন্তায় পড়ে যায় বাংলাদেশ।

ফলোঅন এড়াতে তখনো টাইগারদের প্রয়োজন ছিল ১৩৯ রান। সেই সময়ে ক্রিকেট বিশ্লেষক ও ক্রিকেটপ্রেমী অনেকের মধ্যেই প্রশ্ন জাগে বাংলাদেশ কি পারবে ফলোঅন এড়াতে? দেশের মাঠে গত এক দশকে কখনো ফলোঅনে পড়তে হয়নি টাইগারদের। মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজরা কি পারবেন সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখতে!

১৫.৫ ওভারে ৭১ রানে প্রথমসারির চার ব্যাটসম্যানের বিদায়ের পর দলের হাল ধরেন মুশফিক-মিঠুন। এরপর আর কোনো অঘটন ঘটতে দেননি তারা। রান সংগ্রহের চিন্তা বাদ দিয়ে পুরোপুরি টেস্ট মেজাজে ব্যাটিং করে যান তারা। দিনের শেষ ২০ ওভার এক বল খেলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে এ জুটি।

পঞ্চম উইকেট জুটিতে তারা ১২১ বল মোকাবেলা করে করেছেন মাত্র ৩৪ রান। ৬১ বল খেলে মাত্র ৬ রান করেন মিঠুন। সমান বল খেলে ২৭ রানে অপরাজিত মুশফিক। ফলোঅন এড়াতে টাইগারদের আরও ১০৫ রান করতে হবে।

শনিবার তৃতীয় দিনে মুশফিক-মিঠুন, লিটন-মিরাজরা যদি নিজেদের স্বভাবসুলভ ব্যাটিং করতে পারেন তাহলে ফলোঅন এড়িয়ে লিড নেয়া সময়ের ব্যাপার মাত্র। সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে এই দলই প্রথম ইনিংসে ৪৩০ রান করেছিল। চতুর্থ ইনিংসে ক্যারিবীয়দের ৩৯৫ রানের বিশাল টার্গেট দিয়েও দুর্ভাগ্য বশত হারে স্বাগতিকরা।

দ্বিতীয় দিন শেষে

বাংলাদেশ: প্রথম ইনিংসে ৩৬ ওভারে ১০৫/৪ (তামিম ৪৪, মুশফিক ২৭* মুমিনুল ২১, মিঠুন ৬*, শান্ত ৪, সৌম্য ০; গ্যাব্রিয়েল ২/৩১, কর্নওয়াল ১/১৮, জোসেফ ১/৩৪)।

ওয়েস্ট ইন্ডিজ: প্রথম ইনিংসে ১৪২.২ ওভারে ৪০৯ (জোশুয়া ৯২, বনার ৯০, জোসেফ ৮২, ব্র্যাথওয়েট ৪৭, ক্যাম্পবেল ৩৬, ব্ল্যাকউড ২৮; রাহী ৪/৯৮, তাইজুল ৪/১০৮, সৌম্য ১/৪৮, মিরাজ ১/৭৫)।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা