খেলা

বোনারের স্বপ্ন ভঙ্গ, বড় সংগ্রহের পথে উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক : ঢাকার টেস্টের প্রথম দিন উইকেটের জন্য ২১ ওভার অপেক্ষা করতে হয়েছিল। দ্বিতীয় দিনের শুরুও ভালো আভাস দিচ্ছিল না। যদিও অপেক্ষা খুব একটা দীর্ঘ হয়নি। দিনের ১২তম ওভারেই সাফল্য এসেছে মেহেদী হাসান মিরাজের হাত ধরে।

ডানহাতি স্পিনার আউট করেছেন এনক্রুমা বোনারকে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনের সকালেও বাংলাদেশের অস্বস্তি বাড়িয়ে যাচ্ছিলেন এই ব্যাটসম্যান। অবশেষে তাকে থামিয়েছেন মিরাজ। বাংলাদেশ উৎসবে মাতালেও বড় আক্ষেপ নিয়ে ড্রেসিং রুমে গেছেন বোনার। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও যে ৯০ রানে ফিরতে হয়েছে তাকে!

চট্টগ্রাম টেস্ট জয়ে ক্যারিবিয়ানদের নায়ক নিঃসন্দেহে কাইল মায়ার্স। তবে এই বোনারের অবদানও কম ছিল না। অভিষেক টেস্টে ঠান্ডা মাথায় সময়োপযোগী ব্যাটিংয়ে খেলেছিলেন ৮৬ রানের দুর্দান্ত ইনিংস। প্রথম টেস্টে সেঞ্চুরির আশা ভাঙার পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আরও বেশি কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। মিরাজ তাকে সেঞ্চুরি করতে দেননি। এই স্পিনারের বলে মোহাম্মদ মিঠুনকে ক্যাচ দিয়ে বনার প্যাভিলিয়নে ফিরেছেন সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থাকতে। ২০৯ বলে খেলা ৯০ রানের ইনিংসটি ক্যারিবিয়ান ব্যাটসম্যান সাজান ৭ বাউন্ডারিতে। ফেরার আগে ষষ্ঠ উইকেটে জোশুয়া দা সিলভার সঙ্গে যোগ করেন ৮৮ রান।

বোনারের বিদায়ে ওয়েস্ট ইন্ডিজ হারায় ৬ উইকেট। প্রথম ইনিংসে ব্যাট করা সফরকারীদের স্কোর ছিল ১১৯ ওভারে ৬ উইকেটে ৩২৫ রান।

টস জিতে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শুরু করেছিল ৫ উইকেটে ২২৩ রানে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

‘হাইব্রিড’ ইস্যুতে বিএনপিতে নতুন উদ্বেগ

দলের ভেতরে সুযোগসন্ধানী ও তথাকথিত ‘হাইব্রিড’ নেতাদের অনুপ্রবেশ নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা